হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘ডাউন’
টেকলাইফ

হোয়াটসঅ্যাপ পরিষেবা ‘ডাউন’

সান নিউজ ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশে সামাজিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা হঠাৎ বন্ধ হয়েছে।

আরও পড়ুন : সময় টিভির ইউটিউব হ্যাক!

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টার পর থেকে বিশ্বের কয়েকটি দেশের ব্যবহারকারীরা মেসেজ আদান প্রদান করতে পারছেন না।

জানা যায়, ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটে ব্যবহারকারীরা কোন মেসেজ দিলেও তা যাচ্ছে না। একই ভাবে তারা নতুন কোন মেসেজ পাচ্ছেন না।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর কোনো ফেসবুক আইডি নেই

হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেকটর এ তথ্য নিশ্চিত করেন।

ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে বলে জানিয়েছেন মেটার এক মুখপাত্র।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবস্থা কিভাবে বিপর্যয়ে পড়ে?

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্থান টাইমস এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

ভারতের বিভিন্ন স্থানে হোয়াটসঅ্যাপ তাদের পরিবেষা দিতে পারছে না। ফলে কাউকে মেসেজ পাঠানো ও গ্রহণ করাও সম্ভাব হচ্ছে না বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এএনআই এক টুইট বার্তায় জানায়, গত ত্রিশ মিনিট ধরে হোয়াটসঅ্যাপ তাদের পরিবেষা দিতে পারছে না। তবে কি কারণে এ সমস্যা হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : ইলন মাস্কই কিনছেন টুইটার

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা বিগত কয়েকদিন ধরেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এরআগে ফেসবুকের বাগ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল প্রতিষ্ঠানটি। তাদের বিগ প্রজেক্ট মেটাভার্স নিয়েও এই টেক জায়েন্ট শংঙ্কায় রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা