বিনোদন

নীল বিকিনিতে মনামী

বিনোদন ডেস্ক : টালিউডের অন্যতম আবেদনময়ী তারকা অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় তিনি। ছবি ও ভিডিও শেয়ার করেন প্রতিনিয়ত। তার আকর্ষণীয় রূপ-সাজে মুগ্ধ হন ভক্তরা। এবার সমুদ্রের সঙ্গে রংমিলান্তি নীল বিকিনি, সাদা কুরুশের কাজ করা লং ড্রেসে লাস্যময়ী মনামী।

আরও পড়ুন: অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারা

চুলে আলগা হাত খোঁপা উঁচু করে বাঁধা। হাতে সোডা, চোখে নীল রোদচশমা। ফুকেতের সমুদ্রপাড়ে এই রূপেই আঁচ ছড়ালেন অভিনেত্রী মনামী ঘোষ।

ছবি পোস্ট করে ক্যাপশনে মনামী লিখেছেন, ‘স্বপ্ন! আমি তোমাকেই দেখছি!’ এমন আকুতি ভরা ক্যাপশনে মন মজেছে অনুরাগীদের। অভিনেত্রীর এমন লুক কেন? প্রশ্ন অনেকেরই। কেউ আবার প্রশংসায় ভরিয়েছেন তার কমেন্ট বক্স।

অনেকে আবার একটু কটাক্ষের মেজাজে তাকে সংস্কার ও সংস্কৃতির পথে থাকার পরামর্শ দিয়েছেন। তবে সেসব পাত্তা না দিয়ে সমুদ্রের পানে চেয়েই নিবিড় হয়েছেন মনামী।

আরও পড়ুন: বইমেলায় পূজা চেরী

সম্প্রতি ‘পদাতিক’ ছবিতে ‘গীতা সেন’ এর লুকে নজর কেড়েছেন তিনি। মেকআপের জৌলুস নেই। শাড়ি, চুলে এলো খোঁপা, কপালে বড় টিপ। এই প্রথম সৃজিত মুখার্জির ছবিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সংবাদ মাধ্যমে কথা দিয়েছেন নিজের সবটা তিনি উজাড় করে দেবেন এই ছবির জন্য।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা