বিনোদন

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নয়নতারা 

বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা যিনি ‘লেডি সুপারস্টার’ নামেই বেশি পরিচিত।। অভিনয় জাদুতে ইতিমধ্যে প্রথম সারির অভিনেত্রীদের সারিতে নিজের স্থান করে নিয়েছেন। সম্প্রতি তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন। এবার হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেওয়া প্রসঙ্গে যা জানালেন অভিনেত্রী নয়নতারা।

আরও পড়ুন: ফের বিতর্কে কঙ্গনা

নয়নতারা দক্ষিণ ভারতের শীর্ষ অভিনেত্রীদের একজন। দক্ষিণী সিনেমায় সাফল্যের পর এবার বলিউডেও চমক দিতে চলেছেন তিনি। শাহরুখ খানের বিপরীতে তার ছবির নাম ‘জাওয়ান’।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নয়নতারার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত বছর জন্ম নেওয়া তার যমজ সন্তানদের সময় দিতে তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে চান।সূত্র আরও জানিয়েছে যে তাদের যমজ সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি, তাদের প্রযোজনা সংস্থাকেও সময় দেবেন।

তবে নয়নতারার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সর্বশেষ ছবি ‘কানেক্ট’ মুক্তি পেয়েছে।

গত বছর প্রযোজক ও অভিনেতা ভিগনেস শিবানকে বিয়ে করেন নয়নতারা। বিয়ের চার মাস পর তার যমজ সন্তান হয়।

আরও পড়ুন: বইমেলায় পূজা চেরী

প্রসঙ্গত, সন্তানের সময় দিতেই অভিনয় থেকে সরে দাঁড়াতে চান অভিনেত্রী নয়নতারা। ব্যস্ততার কারণে সন্তানদের সময় দিতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা