বিনোদন

মিথ্যা খবরে আমি প্রভাবিত

বিনোদন ডেস্ক : মডেল ও ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটে তার। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন।

আরও পড়ুন: মাঠে কাজ করা গৌরবের বিষয়

কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে সর্বদা থাকেন শিরোনামে। মাঝে বেশকিছু সময়ের জন্য শোবিজ অঙ্গন থেকে নিয়েছিলেন বিরতিও। পরে অবশ্য আবার ফিরে আসেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান মিথ্যা খবর দ্বারা সে প্রভাবিত। প্রভা চান না তার অনুমতি ছাড়া আর কোনো খবর প্রকাশিত হোক।

রোববার (২২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন প্রভা। সেখানে বিনোদন সাংবাদিকদের উদ্দেশ্যে দেন বিশেষ বার্তা দেন তিনি।

আরও পড়ুন: খালেদা রাজনীতি করতে পারবেন না

ভিডিওর শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রভা বলেন, গত ১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরো বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন।’

এরপর তিনি বলেন, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

প্রভার অভিযোগ তাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ করা হয়েছে। যেটা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তার ভাষায়, আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন তাহলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।

অনুমতি ছাড়া তার কোনো নিউজ প্রকাশিত হোক এটা চান না এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি চাচ্ছি না আমার অনুমতি ছাড়া আপনারা আর কোনো নিউজ করুন। আমার সঙ্গে ফোনে যদি আপনাদের যোগাযোগ হয়, আমি যদি অনুমতি দিই শুধুমাত্র তখনই আপনারা আমার নিউজ প্রকাশ করতে পারবেন।’

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

তিনি আরও বলেন, ‘দয়া করে, আমার অনুমতি ছাড়া আর কখনো আমার নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দেই তার মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এর চেয়ে আরো বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না।

এরপর থেকে মিথ্যা খবর প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা