বিনোদন

চিরকুট-এর দুই দশক পূর্তি উৎসব

সান নিউজ ডেস্ক : চিরকুট ব্যান্ডের জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানেই তাদের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামে বিশেষ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি।

আরও পড়ুন: গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।

গত বছর নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে বিশ্ববিখ্যাত ব্যান্ড ‘স্করপিয়ন্স’র সাথে একই মঞ্চে পারফরম করে চিরকুট। সেই গৌরবময় মুহূর্ত মাথায় রেখেই চিরকুটের ২০ বছর পূর্তির কনসার্টের নাম রাখা হয়েছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’।

এই কনসার্টে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্যান্ড মাইলস, অভিনেতা ইন্তেখাব দিনার, জয়া আহসান, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ ও নাজিয়া হক অর্ষা। তাদের লাইভ পারফরম্যান্সের সাথে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দুর্গ, কোলস্লো ও ইনট্রয়েটের পরিবেশনা।

এ আয়োজনে চিরকুটকে শুভকামনা জানাতে হাজির হবেন জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাকতাল ও বাঙ্গু বিবি।

চিরকুট ব্যান্ডের প্রধান শারমিন সুলতানা সুমি বলেন, চিরকুটের ২০ বছর পূর্তিতে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসতে যাচ্ছে স্বজনদের মেলা।

ভক্তদের উদ্দেশ্যে সুমি আরও বলেন, নিয়মিত নতুন নতুন বাংলা গান তুলে দেওয়ার আপ্রাণ চেষ্টার এই বর্ণাঢ্য মহোৎসবে পাশে চাই আপনাকে। আসুন, বসন্তের এই একটা রাত কাটাই গান আর গৌরব উদযাপনে।

প্রসঙ্গত, সল্ট ক্রিয়েটিভস আয়োজিত এ কনসার্টের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

আরও পড়ুন: তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প

‘আহারে জীবন’, ‘কানামাছি’, ‘জাদুর শহর’, ‘দুনিয়া’, ‘এই শহরের কাকটাও জেনে গেছে’, ‘খাজনা’ ইত্যাদি ব্যান্ডটির জনপ্রিয় গান।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা