মনামী ঘোষ
বিনোদন

মনোকিনিতে লাস্যময়ী মনামী!

বিনোদন ডেস্ক: টালিউডের অন্যতম আবেদনময়ী তারকা অভিনেত্রী মনামী ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সর্বদা সক্রিয় তিনি। ছবি ও ভিডিও শেয়ার করেন প্রতিনিয়ত। তার আকর্ষণীয় রূপ-সাজে মুগ্ধ হন ভক্তরা।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

এবার নিজের জন্মদিনের সেলিব্রেশনের ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, সুন্দর শরীর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে কালো মনোকিনি। হাতে জন্মদিনের কেক।

ক্যাপশনে নিজেকে পানির সঙ্গে তুলনা করেছেন। আর নিজের অনুরাগী ও ভালোবাসার মানুষদের মীন রাশির মৌসুমে স্বাগত জানিয়েছেন।

কালো মনোকিনিতে অভিনেত্রীর রূপের ছটা দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকেই আগুনের ইমোজি ব্যবহার করে ভালোলাগা ব্যক্ত করেছেন। এই তালিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীমা ভট্টাচার্যর মতো অভিনেত্রীও রয়েছেন। অনেকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।

আরও পড়ুন: মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস চ্যাম্পিয়ন নিহা

গত বছর ‘বেলাশুরু’ সিনেমায় পিউ হয়ে নজর কেড়েছিলেন মনামী। এবার তাকে দেখা যাবে একেবারে ভিন্ন চরিত্রে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন করছেন তিনি। কিংবদন্তি পরিচালকের চরিত্রে রয়েছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী।

শোনা যায়, ঘরোয়া মানুষ ছিলেন গীতা সেন। তার সম্পর্কে জানার জন্য মনামীকে একটি ভিডিও ক্লিপিং দেখিয়েছেন পরিচালক সৃজিত। মৃণাল সেনের জন্মদিনে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সেখানে গীতা সেনের বক্তব্যও ছিল। এ ছাড়া কিছু সাক্ষাৎকার রয়েছে। তা দেখেই প্রস্তুতি নিয়েছেন মনামী।

আরও পড়ুন: সম্পর্ক নিয়ে মুখ খুললেন অহনা

মাত্র ১৭ বছর বয়সে ভারতের ডিডি বাংলার সিরিয়াল ‘সাতকাহন’ দিয়ে অভিনয় ভুবনে যাত্রা শুরু করেন এ নায়িকা। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি গানও করেন মনামী; গত বছর ‘ভিটামিন এম’ শিরোনামে একটি গান প্রকাশ করেন তিনি। তার অভিনীত ‘সোনার হরিণ’, ‘একদিন প্রতিদিন’, ‘এক আকাশের নিচে’, ‘বিন্নি ধানের খই’ থেকে ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’র মতো ধারাবাহিকে কাজ করে আলোচিত হয়েছেন মনামী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা