আলিয়া ভাট
বিনোদন

আলিয়ার ‘গোপন’ ছবি ফাঁস!

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে তিনি অন্যতম। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন: মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ

সম্প্রতি এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলেন এ অভিনেত্রী। সামাজিকমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন তিনি।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িতেই ছিলেন আলিয়া। বিশাল কাচের জানালার ধারে বসে রয়েছেন অভিনেত্রী। চোখের সামনে ফোন। পরনে বাড়ির পোশাক। জায়গাটা আলিয়ার বাড়ির বৈঠকখানা। ছবিতে আলিয়া ছাড়া আর কারো দেখা মেলেনি। কিন্তু বাড়িতে নিজের ব্যক্তিগত মুহূর্তে এমন অতর্কিতে ক্যামেরাবন্দি হবেন, তা আলিয়ার কাছে একেবারেই অপ্রত্যাশিত।

ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজরে আসে তার। ক্ষোভে ফেটে পড়েন রণবীর ঘরনি। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। বৈঠকখানা ঘরে যাওয়া মাত্রই মনে হল কেউ নজরদারি চালাচ্ছে আমার ওপর। দেখি দুজন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন!’

আরও পড়ুন: উচ্চশিক্ষা অধরাই রইলো আলিয়ার!

আলিয়া আরও লেখেন, ‘কোন দুনিয়াতে এটাকে সঠিক কাজ বলে মনে করা হয়? এই ধরনের কাজের অনুমতি কোথায় রয়েছে? এটা একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে, যা পার করা উচিত নয়। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’ নিজের পোস্টে মুম্বাই পুলিশকেও ট্যাগ করে সাহায্য চান অভিনেত্রী।

আলিয়ার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় মুখ খুলেছেন মা সোনি রাজদান, বড় বোন শাহিন ভাট এবং শাশুড়ি নীতু কাপুর। তাদের প্রত্যেকেই এমন ঘটনায় নিন্দা জানিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা