সংগৃহীত ছবি
বিনোদন

ফিফার পেজে চিরকুটের গানের ভিডিও

বিনোদন ডেস্ক: ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’র ‘যাদুর শহর’ গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে। যা বিশ্ববাসী দেখেছে।

আরও পড়ুন: মির্জাপুর সিরিজে হৃতিক রোশন

আজ (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ। ফুটসাল বিশ্বকাপ উপলক্ষ্যেই একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা।

যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটি। সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’

আরও পড়ুন: সালমানের সঙ্গী কাজল

ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লেগেছে।

ফিফার অফিসিয়াল পেজে বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। একইসঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা