সংগৃহীত ছবি
জাতীয়

ভিসা ছাড়াই তিমুর-লেস্তে যাওয়া যাবে

নিজস্ব প্রতিবেদক: কূটনৈতিক, অফিসিয়াল/সার্ভিস পাসপোর্টধারীরা ভিসা থেকে অব্যাহতি পেতে তিমুর-লেস্তের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে তিমুর-লেস্তে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগের এ বিষয়টি জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন: সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বিশ্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তঃদেশীয় সম্পর্ককে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়ে থাকে। এই পর্যন্ত মোট ২৯টি দেশের সাথে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে রয়েছে এশিয়ার ২১টি, ইউরোপের ৪টি, আফ্রিকার ১টি এবং আমেরিকার ৩টি দেশ রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও জানায়, বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে কূটনৈতিক, অফিসিয়াল অথবা সার্ভিস পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তিতে তিমুর-লেস্তের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে ২ দেশের প্রতিনিধির উপস্থিতিতে গত রোববার (১৫ ডিসেম্বর) ঢাকায় স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি কার্যকর হলে উভয় দেশের কূটনৈতিক, অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্টধারী নাগরিকগণ চুক্তিবদ্ধ অপর পক্ষের ভূ-খণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ হতে ৩০ দিনের জন্য ভিসার আবশ্যকতা হতে অব্যাহতি পাবেন। এই চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে, কিন্তু এই নোটিশ প্রদানের ৩০ দিনের মধ্যে যে কোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে।

আরও পড়ুন: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই

এর ফলে বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, শ্রম বাজার সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ককে অধিক জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা