সংগৃহীত ছবি
জাতীয়

সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মন্তব্য করে বলেন, এই সরকারের হাতে কোনো আলাদিনের চেরাগ নেই যে, যার মাধ্যমে রাতারাতি বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের সাথে বৈঠক শেষে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: রোজায় পণ্যের সমস্যা হবে না

বাণিজ্য উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশে চালের দাম বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের থেকে শুরু করে সবার কষ্ট হচ্ছে, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে এই সমস্যাটি সাময়িক, সরকারের কাছে কোনো আলাদিনের চেরাগতো নেই যে, সুইচ দিলেন আর কালকেই বাজারের সব কিছু ঠিক হয়ে যাবে।

দেশে প্রবিত্র মাহে রমজানকে সামনে রেখে সরকার বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

শেখ বশিরউদ্দীন বলেন, তুরস্ক বাংলাদেশের অবকাঠামো খাত, স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে দেশে নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। দেশটি বাংলাদেশের বাণিজ্য ভিত্তিক সামরিক খাতেও বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি বলেন, ২ দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতার বিষয়ে ভবিষ্যতে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে সেখানেই ২ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে বিস্ফোরণ, নিহত ৪

তিনি আরও বলেন, দেশে চালের বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। এই বাজারে অন্য কোনো পণ্যে অযৌক্তিক নেই। তবে দেশে চাল মজুতেও কোনও ঘাটতি নেই। এর পরেও চাল আমদানিতে ব্যবসায়ীদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে আমদানি শুল্ক ৬৩ শতাংশ থেকে ৩ শতাংশে নামানো হয়েছে। এছাড়াও এপ্রিল মাসে বোরো ধান উঠলে চালের বাজার স্বাভাবিক হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা