সংগৃহীত ছবি
বিনোদন

মালাইকার বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল অরোরা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন : সংসার ভাঙলো জয়ম রবির

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশ। এ খবর জানার সঙ্গে সঙ্গে সেখানে যান মালাইকার সাবেক স্বামী আরবাজ খান।

মালাইকার বাবা কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনা নিয়ে এখনো মালাইকা এবং তার বোন অমৃতা অরোরা কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুন : কু-প্রস্তাব দেওয়া হয় নয়নতারাকে

এই মুহূর্তে মালাইকা পুণেতে রয়েছেন। বাবার আত্মহত্যার খবর পেয়েই তিনি মুম্বাইর উদ্দেশে রওনা হয়েছেন। পুলিশ অনিলের মরদেহ আপাতত হাসপাতালে নিয়ে গেছে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা যায়।

প্রসঙ্গত, মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন তার বাবা। দুই মেয়ে শোবিজের জনপ্রিয় মুখ হলেও নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা