বিনোদন

ফের বিতর্কে কঙ্গনা

বিনোদন ডেস্ক : বছর জুড়েই নিজের বেফাঁস মন্তব্যের জন্য আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এবার সিনেমা জগতের চিরন্তন সুন্দরী মধুবালার সাথে নিজেকে তুলনা করে নতুন করে বিতর্কিত হয়েছেন এই নায়িকা।

আরও পড়ুন : বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) মধুবালার মৃত্যুবার্ষিকীতে একটি কোলাজ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।

এ ছবিতে জনপ্রিয় অভিনেত্রী মধুবালার একটি সাদা-কালো ছবির সাথে কঙ্গনা নিজের একটি ছবি কোলাজ করে ক্যাপশনে লিখেন, ‘দর্শকরা চান আমি পর্দায় দেবী মধুবালার চরিত্রে অভিনয় করি।’

আরও পড়ুন : নৃশংসতার ১৪ বছর আজ

মধুবালার সৌন্দর্যের সাথে নিজের রূপের তুলনা করে লিখেন, ‘আমি যখন কাজ শুরু করি, তখন মধুবালার ছোটবেলার মতো ছিলাম। যদিও আমি এখন এ বিষয়ে নিশ্চিত নই।’

কঙ্গনার এমন মন্তব্যে নেটিজেনরা কেউ হাসছেন, কেউ কান্নার ইমোজি দিয়ে লিখেন, ‘হে ভগবান! এবার হয়তো মধুবালার বায়োপিকে অভিনয় করবেন কঙ্গনা!’

আরও পড়ুন : ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪

আরেক কমেন্টকারী লিখেছেন, ‘কঙ্গনার মুখে এমন কথা শুনে মধুবালা স্বর্গে আয়নায় নিজের মুখটা হয়তো আরেকবার দেখে নিলেন!’

কেউ কেউ আবার রাগ প্রকাশ করে লিখেছেন, ‘কঙ্গনার কত বড় স্পর্ধা।’

আরও পড়ুন : নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

প্রসঙ্গত, ভারতীয় সিনেমার জনপ্রিয় ভারতীয় মধুবালার আসল নাম মমতাজ জেহান বেগম দেহলভি। ১৯৪২ সালে খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে ১৯৪৭ সালে নীলকমল সিনেমায় নায়িকা হিসেবে পর্দায় হাজির হন মধুবালা। এ ছবিতে বেগম পারা এবং রাজ কাপুরও ছিলেন।

মধুবালার উল্লেখযোগ্য ছবিগুলো হলো- আমার (১৯৫৪), মহল (১৯৪৯), বাদল (১৯৫১), তারানা (১৯৫১), মিস্টার অ্যান্ড মিসেস ’৫৫ (১৯৫৫), চলতি কা নাম গাড়ি (১৯৫৮) ), হাফ টিকিট (১৯৬২), হাওড়া ব্রিজ, কালা পানি (১৯৫৮), বারসাত কি রাত (১৯৬০) প্রভৃতি।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা