ছবি : সংগৃহিত
বিনোদন

বলিউড থেকে সরিয়ে দিতে হবে!

বিনোদন ডেস্ক : বলিউড জগতের বাদশাহ শাহরুখ খান। এছাড়া তিনি "বলিউডের কিং" ও "কিং খান" হিসেবেও পরিচিত। শাহরুখ খান তার দীর্ঘ ৪৩ বছরের ক্যারিয়ারে ৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় এই অভিনেতার বর্তমান বয়স ৫৭ বছর।

আরও পড়ুন : মিথ্যা খবরে আমি প্রভাবিত

তিনি কবে অভিনয় থেকে অবসর নেবেন এ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের যেন কমতি নেই। প্রায় সময়ই এ নিয়ে ভক্তদের আলোচনার মধ্যে থাকেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় #AskSRK সেশনে বসেছিলেন বলিউডের বাদশা। সেখানেই ভক্তদের সঙ্গে আড্ডা দেন ও এ অবসরের বিষয়ে কথা বলেন তিনি।

এ সময়ে এক ভক্ত অবসরের বিষয়ে জানতে চাইলে জবাবে শাহরুখ বলেন, কোনদিনও বিনোদন জগৎ থেকে আমি সরে যাব না, হয়ত আমি এরপর আরোও বড় হয়ে আকর্ষণীয় হয়ে ফিরে আসবো। নয়তো আমাকে বলিউড থেকে সরিয়ে দিতে হবে।

আরও পড়ুন : চিরকুট-এর দুই দশক পূর্তি উৎসব

অভিনেতার মুখে এই উত্তর শুনে খুশি হন শাহরুখ ভক্তরা। অপর একজন তাকে জিজ্ঞাসা করেন, আপনি কী নিজেকে বিশ্বের রাজা মনে করেন?

এবার উত্তরে খান বলেন, এইসব আমি নিজেকে মনে করি না, আমি ছেলের খেলনাও পরিষ্কার করি। এসময় তিনি আবারও বলেন, আমি নিজে বলিউড থেকে সরব না।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের দামি গাড়ি নিয়ে নানা আলোচনা হয়। এ বিষয়ে এক ভক্ত প্রশ্ন করেন, আপনার এই মুহূর্তে পছন্দের গাড়ি কোনটি? উত্তরে অভিনেতা বলেন, আমার কাছে কোনও বিলাসবহুল দামি গাড়ি নেই, আমার হুন্দাই গাড়ি আছে। অনেকেই আমার অনেক দামি গাড়ির কথা বলে সোশ্যাল মিডিয়ায়, তা কিন্তু আমার নেই।

আরও পড়ুন : আলিয়ার ‘গোপন’ ছবি ফাঁস!

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান সিনেমা। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় 'পাঠান' শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম-সহ অন্যান্যরা। এই সিনেমায় জন খল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমাটি দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমাটি শুধু দেশের মধ্যে নয় বিদেশেও দারুণভাবে জনপ্রিয় হয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে।

সিনেমাটি তৈরি করতে প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। জানা গেছে, পাঠান সিনেমার জন্য শাহরুখ খান ৩৫ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা