বিনোদন

সব রেকর্ড ভাঙলো ‘অ্যাভাটার ২’! 

বিনোদন ডেস্ক: ভারতে বক্স অফিসে ৪৫৪ কোটি টাকা তুলে নিয়েছে ‘অ্যাভাটার ২’, যা রুশো ব্রাদার্স প্রযোজিত মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বকালের মোট সংগ্রহকেও ছাপিয়ে গেছে। এখনও পর্যন্ত দেশটিতে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী ছবি এটিই।

আরও পড়ুন: ‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ

২০১৯ সালে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স: এন্ডগেম গত তিন বছর ধরে ভারতে বিদেশি ছবি হিসেবে আয়ের তালিকার শীর্ষে ছিল। সেই জায়গা এ বার নিয়ে নিল ‘টাইটানিক’ খ্যাত পরিচালক ক্যামেরনের ফ্যান্টাসি ছবি।চার সপ্তাহ পেরিয়ে গেলেও মাল্টিপ্লেক্সে এখনও দেখা যাচ্ছে থ্রিডি দেখার ভিড়।

এর আগে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল মার্ভেল কমিকসের সুপারহিরো দল অ্যাভেঞ্জার্সের উপর ভিত্তি করে তৈরি আমেরিকান সুপারহিরো চলচ্চিত্র ‘এন্ডগেম’।

ভারতের বক্স অফিসে এ ছবির মোট আয় ছিল ৪৩৮ কোটি টাকা। নতুন ‘অ্যাভাটার’ এসে আগের সব রেকর্ড ভেঙে দিল।

বিশ্বজুড়েই ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’ ঝড় চলছে। আমেরিকার বক্স অফিসে এখন ৪২৪৮ কোটির রান নিয়ে দৌড়চ্ছে এই সিনেমা। বিশ্ব জুড়ে মোট আয় ১০ হাজার কোটির কাছাকাছি।

আরও পড়ুন: বেটা বাডোছে এইসে বাত নেহি কারতে

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার হল জেমস ক্যামেরন পরিচালিত, প্রযোজিত, সম্পাদিত, রচিত এবং টুয়েন্টিথ সেঞ্চুরি স্টুডিওস প্রযোজিত মার্কিন কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র। এটি অ্যাভাটার (২০০৯) চলচ্চিত্রের পর অ্যাভাটার ফ্রাঞ্চাইজির দ্বিতীয় চলচ্চিত্র।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা