বিনোদন

অন্যরকম সাই পল্লবী

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার সুদর্শনা চিত্রনায়িকা সাই পল্লবী। ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন ৩০ বছর বয়েসী এই অভিনেত্রী। ন‌্যাচারাল অভিনয়ে তার দারুণ খ‌্যাতি রয়েছে।

আরও পড়ুন: দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন

অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির হতেও দেখা যায়নি তাকে। গ্ল্যামারাস চরিত্র ও খোলামেলা পোশাক না পরেও দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন সাই পল্লবী।

কাজের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটান ‘প্রেমাম’খ্যাত সাই পল্লবী। বাবা-মা ও ভাই-বোনকে সঙ্গে নিয়ে প্রকৃতির কাছে চলে যেতে দেখা গেছে তাকে। তামিল নাড়ুর কোবাইতে এ অভিনেত্রীর জন্ম। এবার পরিবারের সঙ্গে নিজের জন্মস্থানে গেলেন এই অভিনেত্রী। আনন্দঘন এসব মুহূর্তের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়; যা এখন অন্তর্জালে ভাইরাল।

এসব ছবিতে সাদা রঙের শাড়িতে অন্য রূপে ধরা দিয়েছেন সাই পল্লবী। স্থানীয় বাডুগা স্টাইলে শাড়িটি পরেছেন তিনি। তার সঙ্গে তার বোন পূজা, ভাই জিতুসহ অনেককে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি পরিবারের সঙ্গে নিজের জন্মস্থানে গিয়েছিলেন সাই পল্লবী। পরিবারের রীতি অনুসারে স্থানীয় মন্দিরে গিয়েছিলেন পরিবারের সবাই। সেখানে হেথাই হেব্বা উৎসবেও যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: আমরা দুবাইয়ে আসছি

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। গত বছরের ১৫ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে ‘এসকে২৪’ শিরোনামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা