মাহিয়া মাহি
বিনোদন

খুব বেশি ভালোবাসা চাই না

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তিনি।

আরও পড়ুন: ঐন্দ্রিলার মা ক্যানসারে আক্রান্ত!

বিভিন্ন লেখা-ছবি পোস্ট করছেন নিয়মিত। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় মাহির করা একটি পোস্ট ছুঁয়ে গেছে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের।

মাহি লিখেছেন, খুব বেশি ভালোবাসা চাই না। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে। শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।

নায়িকা আরও বলেন, টুকটুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেলো। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুঁচকে যাবে সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।

আরও পড়ুন: উড়াল দিচ্ছেন রাজ-পরীমনি!

প্রসঙ্গত, বর্তমানে তিনি আলোচনায় নেত্রী হিসেবে। কিছু দিন আগেই ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। দলের হয়ে ব্যস্ত সময়ও কাটাচ্ছেন।

‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনেছিলেন মাহি। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন না দিলেও বিষয়টি নিয়ে বেশ আলোচনায় ছিলেন এই ‘অগ্নি’ কন্যা। বর্তমানে মনোনয়ন পাওয়া দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। মক্কায় গিয়ে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করে এসেছেন। তাদের ঘর আলোকিত করে আসছে নতুন মানুষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা