রুনা খান
বিনোদন

শীতে উষ্ণতা ছড়াচ্ছেন রুনা খান!

সান নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এবার নতুন লুকে সামনে এলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: নতুন কিছুর অপেক্ষায় আমি

ওজন কমিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন রুপে ক্যামরায় ধরা দিচ্ছেন তিনি। সম্প্রতি ম্যাগাজিন আইসটুডের ফটোশুটের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। নতুন এই ছবিগুলোতেও তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

এক যুগ আগে ৫৬ কেজি ওজন ছিল অভিনেত্রীর। ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের পরের বছর সন্তানও হয়। কিন্তু একপর্যায়ে ওজন দাঁড়ায় ৯৫ কেজিতে।

২০১১ সালে অনাকাঙ্ক্ষিতভাবে বেড়ে যাওয়া ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রুনা খান। কিন্তু ওজন নিয়ন্ত্রণে আসার বিপরীতে বেড়ে দাঁড়ায় ১০৫ কেজিতে।

এক বছরে ওজন কমিয়ে এখন ৬৬ কেজি তিনি। এজন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তার।

আরও পড়ুন: নোরা-আরিয়ানের প্রেমের গুঞ্জন

রুনা জানিয়েছেন, প্রতিদিন সকালে দুটি ডিম খেতেন, এরপর ফল। তারপর ব্ল্যাক কফি পানের পর প্রায় ঘণ্টাখানেক হাঁটতেন। দুপুরে খেতেন এক কাপ ভাত ও এক বাটি সবজি, বড় এক পিস মাংস অথবা মাছ।

এছাড়া জানিয়েছেন, বিকেলের খাবারে থাকতো মুঠো পরিমাণ বাদাম, ব্ল্যাক কফি ও এক ঘণ্টা ইয়োগা এবং রাতের খাবারে থাকতো বড় এক বাটি সবজি, এক পিস মুরগি বা মাছ ও এক গ্লাস দুধ।

আরও পড়ুন: তামান্নার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল!

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা