বিনোদন

নোরা-আরিয়ানের প্রেমের গুঞ্জন

সান নিউজ ডেস্ক: বছরের শুরুতে বলিপাড়ায় আবারও প্রেমের গুঞ্জন, বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান নাকি প্রেমে পড়েছেন। মাদক কাণ্ডে নাম জড়ানোর পর টানা আলোচনায় ছিলেন তিনি। প্রেমের সম্পর্ক নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন। এদিকে জোর গুঞ্জন উড়ছে, ৩০ বছর বয়েসী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন ২৫ বছরের আরিয়ান।

আরও পড়ুন: আমি তোমাকে ভালাবাসি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত্র। নোরার একটি সেলফিতে দেখা যায়, দুই নারীর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। সেখানকার এক নারী আরিয়ানের সেলফিতে ধরা দিয়েছেন। দুটি ছবি একই জায়গায় তোলা।

এসব ছবির ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, ‘সম্প্রতি আরিয়ানের সঙ্গে ঘুরতে দেখা গেছে নোরা ফাতেহিকে। শুধু তাই নয়, একসঙ্গে ডিনারও করেছেন তারা। নতুন বছর উপলক্ষে দুবাইতে পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। তাতেও যোগ দিয়েছিলেন নোরা ফাতেহি।’ এরপর থেকে দুইয়ে দুইয়ে চার মেলান নেটিজেনরা। যদিও নেটিজেনদের একাংশের দাবি— ‘একসঙ্গে ছবি তুললেই কেউ সম্পর্কে জড়ান না। এই ছবি কোনোভাবেই প্রমাণ করে না তারা প্রেম করছেন।’

আরও পড়ুন: আমি তোমাকে ভালাবাসি

আরিয়ানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় নোরা ফাতেহি। ভারতের প্রথম সারির অধিকাংশ সংবাদমাধ্যম এ জুটির প্রেমের গুঞ্জনের খবর প্রকাশ করেছে। তবে এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত কেউ-ই মুখ খুলেননি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা