আলিয়া ভাট
বিনোদন

মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ

সান নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির সুন্দরীদের মধ্যে তিনি অন্যতম। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ ভক্তরা।

আরও পড়ুন: ভুল বুঝে ফিরলেন পরীমনি

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, মা হওয়ার প্রতিটা মুহূর্ত ভীষণ অর্থপূর্ণ। তিনি বিশ্বাস করেন যে, যেকোনো সেক্টরে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কাজ আপনার দরজায় এসে কড়া নাড়বে। আপনাকে কাজের পেছনে ছুটতে হবে না।

মাত্র ২৯ বছর বয়সে মা হয়েছেন আলিয়া। অভিনয় ক্যারিয়ারের শীর্ষে থেকে বিয়ে বা সন্তান নেওয়ার কথা ভাবতেই পারেন না অনেক নায়িকাই; তবে নিজের সিদ্ধান্ত দিয়ে সবাইকে একেবারে চমকেই দিয়েছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: নোরা-আরিয়ানের প্রেমের গুঞ্জন

আলিয়া জানিয়েছেন, জীবনের সব ক্ষেত্রেই তিনি আগে নিজের মন কী বলছে তা শোনেন। সেটা হোক কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে। অভিনেত্রী আরও জানান, এখনকার মতো এতো খুশি তিনি আগে কখনোই ছিলেন না।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। পাঁচ বছর প্রেমের বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পায় তাদের সম্পর্ক। বলিউড সুপারস্টার রণবীরের মুম্বাইয়ের বাড়ি ‘বাস্তু’তেই বসেছিল বিয়ের আসর। বিয়ের দুই মাসের মাথায়ই সন্তান আসার খবর দেন এই দম্পতি।

বিয়ের কয়েক মাস পরেই সন্তান প্রসবের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন আলিয়া। সিংহ, সিংহী ও শাবকের ছবির নিচে লেখা ছিল, ‘আমাদের জীবনের সেরা খবর। আমাদের সন্তান হয়েছে ও এক মায়াবী কন্যা। আমরা ভালোবাসায় পরিপূর্ণ, আশীর্বাদপ্রাপ্ত এবং আবেগী পিতা-মাতা! আলিয়া এবং রণবীরের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা।

আরও পড়ুন: তামান্নার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল!

আলিয়া ভাট আরও বলেন, ‘জীবনে কোনো ভুল-সঠিক হয় না। আমার ক্ষেত্রে যা প্রযোজ্য তা অন্য কারও ক্ষেত্রে ভালো নাও হতো। আমি এমন একজন মানুষ যে সারাজীবন নিজের হৃদয়ের কথা শুনে এসেছি। আপনি নিজের জীবন নিয়ে সবকিছু পরিকল্পনামাফিক করতে পারবেন না। বরং জীবন নিজের পরিকল্পনায় আপনাকে চালাবে। সিনেমা হোক বা অন্য কিছু। আমি নিজের হৃদয়ের কথা শুনে সব সিদ্ধান্ত নিয়েছি সবসময়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা