ছবি : সংগৃহিত
বিনোদন

ঐন্দ্রিলার মা ক্যানসারে আক্রান্ত!

বিনোদন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা।

আরও পড়ুন : লড়াই শেষ ঐন্দ্রিলার

ঐন্দ্রিলা শর্মা দুইবার ক্যানসার জয় করে অবশেষে ব্রেন স্ট্রোক করে ২০২২ সালের নভেম্বরে পাড়ি জমান না ফেরার দেশে। সেই শোকের আবহ এখনো কাটিয়ে না উঠতেই তার পরিবার আবার পেল দুঃসংবাদ।

জানা গেছে, ঐন্দ্রিলার মা ১৪ বছর আগে প্রথমবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই ক্যানসার ফের হানা দিয়েছে তার দেহে।

আরও পড়ুন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঐন্দ্রিলা!

সংবাদমাধ্যমকে তিনি জানান, তার ব্লাডারে ক্যানসার ধরা পড়েছে। কেমোথেরাপি চলছে। ১৩ জানুয়ারি অস্ত্রোপচার হবে।

গত নভেম্বরে মারা গেছেন তার ছোট মেয়ে জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা।

আরও পড়ুন : বেডরুমের কথা আর বাইরে নয়

অভিনেত্রীর মা শিখা দেবীও প্রথমবার বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হন। তারপর তিনি ঠিকই ছিলেন। ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে তার আবারও ক্যানসারের লক্ষণ দেখা দেয়।

১৩ জানুয়ারি ঐন্দ্রিলার মা শিখা শর্মার কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে অস্ত্রোপচার হবে। স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত পুরো পরিবার।

আরও পড়ুন : ভুল বুঝে ফিরলেন পরীমনি

শিখার ভাষায়, বেঁচে থাকতে হয় তাই আছি। আমি ও ঐন্দ্রিলার বাবা একদম ভালো নেই। সামনে বড় সার্জারি। তবু চিন্তা হচ্ছে না। যা হয় হবে।

প্রসঙ্গত, ঐন্দ্রিলা শর্মা ২০১৫ সালে টেন্টস নামক বিরল ক্যানসারে আক্রান্ত হন। প্রায় দেড় বছরের লড়াই শেষে ক্যানসার জয় করেন তিনি।

আরও পড়ুন : আজ ভোরে মা চলে গেলেন

২০১৭ সালে ধারাবাহিক ‘ঝুমুর‘নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে ঐন্দ্রিলার। তারপর দারুণভাবে উদযাপন করছিলেন জীবনের প্রতিটি মুহূর্ত।

কিন্তু ২০২০ সালের শুরুর দিকে আবারও ক্যানসারে আক্রান্ত হোন তিনি। ফুসফুস ক্যানসার ধরা পড়ে তার। কেটে ফেলা হয় অর্ধেক ফুসফুস। অর্ধেক ফুসফুস নিয়ে চলতে থাকে কেমিওথেরাপি। সেবারও ক্যানসারকে হারিয়ে জয়ী হয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : বেশরম বিতর্ক, আটকে গেল পাঠান!

নভেম্বরের ১ তারিখে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হোন দুইবারের ক্যানসার জয়ী ঐন্দ্রিলা। তারপর এই অভিনেত্রী চলে যান কোমায়। জ্ঞান ফেরেনি আর।

২০২২ সালের ২০ নভেম্বর দুপুরে মাত্র ২৪ বছর বয়সে হাসপাতালের বেডে মারা যান অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

আরও পড়ুন : আমাদের ডিভোর্স হয়ে গেছে

প্রসঙ্গত, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ঐন্দ্রিলার অনুপ্রেরণা ছিলেন তার মা। লড়াইয়ে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি। তবে তার মা শিখা শর্মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এমনটাই প্রার্থনা এই অভিনেত্রীর ভক্তদের।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা