বিপাশা বসু
বিনোদন

দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন

সান নিউজ ডেস্ক: বলিউডের এক সময়ের আবেদনময়ী জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। তার ফিটনেস সবাইকেই মুগ্ধ করে। বয়স ৪৩ হলেও শরীরে পড়েনি তার ছাপ। পর্দায় প্রথম দিন থেকে আজও যেন একই লুকে ভাইরাল এই সুন্দরী অভিনেত্রী।

আরও পড়ুন: আমরা দুবাইয়ে আসছি

তার আগে বলিউডের কোনও অভিনেত্রীকে ক্যামেরারে সামনে এতোটা সাহসী দৃশ্য করতে দেখা যায়নি। ২০০১ সালে মুক্তি পাওয়া থ্রিলার সিনেমা ‘আজনবি’ দিয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেন বিপাশা। যদিও ছবিটিতে অভিনয়ের চেয়ে দর্শকদের দৃষ্টি গিয়ে পড়েছিল বিপাশার খোলামেলা শরীরের দিকে।

‘আজনবি’ সিনেমায় অভিনয়ের চেয়ে শরীর বেশি নজরে পড়ায় ‘সেক্স সিম্বল’ তকমা পান বিপাশা বসু। আর এই তকমা নিয়ে অনেক আক্ষেপ ছিল অভিনেত্রীর। একবার সিমি গেরিওয়ালের চ্যাট শোয়ে এসে সেকথা জানান বিপাশা।

তিনি বলেন, ভারতের মতো দেশে যদি তোমাকে ‘সেক্স সিম্বল’ তকমা দেওয়া হয়, তাহলে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। ইন্ডিয়ান এক্সপ্রেস’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিপাশা বলেন, প্রতিটি সিনেমায় ভিন্ন চরিত্রে অভিনয় করেছি, কিন্তু লোকে দেখতে পেলো আমার যৌন আবেদন। আমি বুঝি না কেন! তবে এখন এই বিষয়টা মেনে নিয়েছি।

আরও পড়ুন: ফিরলেন রিচি সোলায়মান

বিপাশা বলেন, 'এখন এটাকে আমি প্রশংসা হিসেবেই ধরি। সবসময়ে বলি ১৮০ বছর বয়স হলে কিংবা যতদিন বেঁচে থাকব ততদিন আমাকে আবেদনময়ী হয়ে থাকতে হবে। বিষয়টি বলিউডে যেভাবে দেখা হয়, হলিউডে কিন্তু তা নয়!'

‘সেক্স সিম্বল’ তকমার জন্য ভারতের জয়পুরেও একবার হয়রানির শিকার হতে হয় বিপাশাকে। এক রেস্তরাঁয় সেখানকার এক কর্মী হঠাৎ তার শরীর স্পর্শ করেন। বিপাশা রেগে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন। এসব নিয়ে দুর্বিষহ হয়ে উঠেছিল বিপাশার জীবন।

আরও পড়ুন: খুব বেশি ভালোবাসা চাই না

প্রসঙ্গত, ২০১৬ সালে করণকে ভালোবেসে বিয়ে করেন বিপাশা। প্রথমবার তাদের একসঙ্গে দেখা গিয়েছে 'অ্যালন' ছবিতে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। সেটেই প্রথম আলাপ, তারপর একে অপরের ঘনিষ্ঠ আসেন। বিয়ের পর বলিউড থেকে দূরে সরেছেন উভয়ই। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা