রিচি সোলায়মান
বিনোদন

ফিরলেন রিচি সোলায়মান

সান নিউজ ডেস্ক: এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। সম্প্রতি মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ পরিচালিত নাটক ‘মৎস্য কন্যা’র শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে অভিনয়ে ফিরলেন তিনি।

আরও পড়ুন: খুব বেশি ভালোবাসা চাই না

মৎস্য কন্যা মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। রিচি সোলায়মান বলেন, নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম।

নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, এ ধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের উপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি গল্পটি।

রিচি সোলায়মান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। খুব শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।

আরও পড়ুন: এবার হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮

উল্লেখ্য, নব্বই দশক থেকে দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে আসা এই অভিনেত্রী বিয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রতি বছর একবার করে হলেও দেশে আসেন রিচি।

প্রসঙ্গত, রিচি সোলায়মান ১৯৯৮ সালে বিটিভিতে প্রচারিত ফারুখ ভুঁইয়া প্রযোজিত টনি ডায়েসের বিপরীতে ‘বেলা ও বেলা’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি নিজেকে বাংলাদেশি মিডিয়ার অন্যতম প্রধান অভিনেত্রী এবং দক্ষ নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ৪০টিরও বেশি টেলিভিশন ধারাবাহিক নাটকে কাজ কাজ করেছেন। ২০১৫ সাল পর্যন্ত সোলাইমান অনেক বিখ্যাত টেলিফিল্ম, নাটক, সিরিয়াল, টিভি বিজ্ঞাপনে কাজ করেন। বড় পর্দায় তার অভিষেক ঘটে শাহনেওয়াজ কাকলী পরিচালিত নীরব প্রেম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা