বিনোদন

আমরা দুবাইয়ে আসছি

সান নিউজ ডেস্ক: বিচ্ছেদের ঘোষণা দিয়ে আবারও এক হলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ।

আরও পড়ুন: ফিরলেন রিচি সোলায়মান

এর মধ্যেই এক ভিডিও বার্তায় রাজ বলেন, আমি ও পরীমনি দুবাইয়ে আসছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।

আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে অংশ নিতেই দুবাই যাবেন তারা।

দাম্পত্য কলহের জেরে পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনায় রয়েছেন রাজ-পরীমনি দম্পতি। এবার রাজের ভিডিও বার্তা নিয়ে আলোচনা চলছে সামাজিকমাধ্যমে। তাহলে কি দূরত্ব ভুলে দুজন এক হলেন, এমন প্রশ্নই ঘুরছে। তবে এখনো কোনো উত্তর মেলেনি। ১৫ জানুয়ারি হয়তো উত্তর মিলতে পারে।

আরও পড়ুন: বেশরম দেবলীনা!

শুধু রাজ-পরীমনিই নন, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা।

এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, শরিফুল রাজ, পরীমনি, তমা মির্জা, রায়হান রাফি, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ ও শিবলু প্রমুখ।

দুবাইয়ে অনুষ্ঠানটি আয়োজন করছেন রুবায়েত ফাতেমা তনি এবং জ্যান প্রপার্টিজের ফাউন্ডার জাহিদ হোসেন। প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো ফোকাসে আনতেই এই আয়োজন।

রিয়েল হিরোস অ্যাক্সপো অ্যান্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও পড়ুন: ঐন্দ্রিলার মা ক্যানসারে আক্রান্ত!

প্রসঙ্গত, মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

কিন্তু গত বছর ফেইসবুক পেইজে ওই পোস্টে পরীমনি লেখেন- “আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

পরে ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন নামে ব্যবসায়ীসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

তবে গত বছরের ৪ঠা আগস্ট পরীমনির বনানীর বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়।

এর মধ্যে গত ১০ জানুয়ারি হঠাৎ করেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি। সেই সঙ্গে জানান, তিনি ও অভিনেতা শরিফুল রাজ বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এরপর ২২ জানুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রাজ ও পরীমনি। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরী। রাজ-পরীর সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা