বিনোদন

‘পাঠান’ মুক্তি পাচ্ছে আজ

বিনোদন ডেস্ক: ‘পাঠান’ সিনেমার ট্রেলার দেখার অপেক্ষায় ভক্তরা। জানানো হলো মুক্তি পাওয়ার সময়। আজ (১০ জানুয়ারি) মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার ট্রেলার।

আরও পড়ুন: বেটা বাডোছে এইসে বাত নেহি কারতে

ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের নতুন সলো পোস্টার।

প্রকাশিত নতুন পোস্টারে হাতে হাতকড়া পরা অবস্থায় দেখা মিলেছে শাহরুখের। অন্য এক অ্যাকশন দৃশ্যে হাতে বন্দুক নিয়ে দেখা মিলেছে বলিউড তারকার। আরও দেখা যায় কপাল ফেটে ঝরছে রক্ত।

বলিউডের কিং খান গতকাল (৯ নভেম্বর) টুইটারে ট্রেলার শেয়ার করে লেখেন, মিশন শুরু হতে চলেছে... পাঠান উদযাপন করুন। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি।

পাশাপাশি ‘পাঠান’ থেকে দীপিকার সলো পোস্টার শেয়ার করে শাহরুখ লিখেছেন, মিশনে দীপিকা পাড়ুকোনও রয়েছেন। শাহরুখের বিরোধী হয়ে ছবিতে ধরা দেবেন ধর আব্রাহাম।

আরও পড়ুন: নতুন কিছুর অপেক্ষায় আমি

জনের সলো পোস্টার শেয়ার করে শাহরুখ লিখেছেন, ময়দানে দেখা হবে। মজা হবে জন।

মুক্তির আগেই ‘পাঠান’ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে । ছবির টিজার প্রকাশ্যে আসতেই এই ছবি নিয়ে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল। মঙ্গলবার অর্থাৎ আজ মুক্তি পাচ্ছে ছবিটির ট্রেলার।

‘পাঠান’-এর পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফের একবার জুটি বেঁধেছেন শাহরুখ। খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

দর্শকরা ও ভক্তরা দেখার অপেক্ষায় রয়েছেন চার বছরের দীর্ঘ সময় পর বড় পর্দায় কামব্যাক করে কতটা ম্যাজিক ছড়ান কিং খান।

অপরদিকে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) যশ রাজ ফিল্মসকে নির্দেশ দিয়েছে ‘পাঠান’ ছবি এবং ‘বেশরম রং’-এর বেশ কিছু দৃশ্য বদলানোর। সঙ্গে নানা বিতর্ক, বিক্ষোভ তো চলছেই।

ট্রেলার লঞ্চ ও ছবির মুক্তি নিয়ে প্রস্তুতি চললেও বয়কট ট্রেন্ড, বিক্ষোভ ও প্রতিবাদ কোথাও যেন তৈরি করে রেখেছে একটা অস্বস্তিকর পরিবেশ।

‘পাঠান’ ছবির মুক্তির তারিখ এগোচ্ছে যত, সেই অনুপাতে বিতর্কও বাড়ছে । শাহরুখের ‘জিরো’ মুক্তি পাওয়ার চার বছর পর এই ছবি মুক্তি পাচ্ছে ।

আরও পড়ুন: ‘পাঠান’ প্রদর্শন করা যাবে না!

দীর্ঘ বিরতির পর সিলভার স্ক্রিনে ফিরছেন কিং খান। তাই ভক্তদের মধ্যে শুরু থেকেই এই ছবিকে ঘিরে অনেক উত্তেজনা। তারা আবারও প্রিয় অভিনেতাকে রূপালি পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা