রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা!
বিনোদন

রাতে তাড়াতাড়ি বিছানায় যেতে চান কিয়ারা!

বিনোদন ডেস্ক : বছর জুড়েই আলোচনায় ছিলেন বলিউডের আবেদনময়ী জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। একের পর এক সিনেমাও মুক্তি পেয়েছে। বছর শেষে মুক্তি পেল ‘গোবিন্দ নাম মেরা’।

আরও পড়ুন : সিয়ামের কোলে চড়ে ট্রেলার দেখল রাজ্য

‘গোবিন্দ নাম মেরা’ মুভিটির প্রচারে কপিল শর্মা শোতে যান তিনি। সাথে ছিলেন সহঅভিনেতা ভিকি কৌশল।

কপিলের অনুষ্ঠানে কিয়ারার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস নিয়ে বেজায় রসিকতা করে কপিল জানতে চান, কিসের এত তাড়া রাতে ঘুমোতে যাওয়ার!

কিয়ারা আদভানির জীবন নিয়মে বাঁধা। অভিনেত্রীর নিয়মের হেরফের একেবারেই পছন্দ নয় । যে কারণে রাতের কোনো ফিল্মি পার্টি এড়িয়ে যান তিনি। রাত ১০টা বাজলেই বিছানায় যেতে হবে।

আরও পড়ুন : শাহরুখকে পুড়িয়ে মারব

কিয়ারার এ কথা শুনেই কপিল শর্মা তাকে পাল্টা প্রশ্ন করে বসেন, সকালে উঠে কি আপনাকে অক্ষয় কুমারকে ঘুম থেকে তুলতে যেতে হয়?

কপিলের এমন কথা শুনে সবাই হেসে ওঠেন সাথে অভিনেত্রী কিয়ারাও।

প্রসঙ্গত, শুক্রবার (১৬ ডিসেম্বর) ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘গোবিন্দ নাম মেরা’। এখানে ভিকি কৌশলকে দেখা গেছে গোবিন্দর চরিত্রে।

আরও পড়ুন : একসাথে পরীমনি-সিয়াম

অপরদিকে, কিয়ারাকে দেখা যাচ্ছে ভিকির প্রেমিকার চরিত্রে, স্ত্রীর চরিত্রে রয়েছেন ভূমি। মায়া নগরীর বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে ২০২৩ সালে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।

১৯৯২ সালের ৩১ জুলাই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি জন্মগ্রহণ করেন। পিতা জগদ্বীপ আদভানির এবং মাতা জেনেভিভে জাফরী। তার পিতা একজন ব্যবসায়ী। তার একজন ছোট ভাই রয়েছে, যার নাম মিশাল।

আরও পড়ুন : বিতর্কের মাঝেই ‘পাঠান’ সিনেমার নতুন গান

কিয়ারার পিতা একজন সিন্ধী হিন্দু পুরুষ, এবং মা একজন ক্যাথলিক ধর্মালম্বী স্কটিশ, আইরিশ, পর্তুগিজ ও স্পেনীয় বংশোদ্ভূত।

২০১৪ সালের ফুগলি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করার পর তিনি দুইটি অত্যন্ত সফল চলচ্চিত্রে তারকা চরিত্রে কাজ করেন, যার একটি ক্রীড়া চলচ্চিত্র এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (২০১৬) এবং একটি পুরুষের বেপরোয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত কবির সিং (২০১৯)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা