সংগৃহীত
বিনোদন

সিয়ামের কোলে বসে ট্রেলার দেখল রাজ্য

সান নিউজ ডেস্ক: পরীমনি-সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। যেটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। মায়ের কোলে চড়েই সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান দেখতে আসে এই স্টার কিড। তবে সে পোস্টার ও ট্রেলার প্রকাশনা দেখেছে নায়ক সিয়ামের কোলে চড়ে।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

২০২৩ সালে ২০ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। তার আগে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতিতে প্রকাশ করা হলো সিনেমাটির পোস্টার ও ট্রেলার।

সিনেমার পরিচালক, নায়ক-নায়িকাসহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে একজনের উপস্থিতি নজর কেড়েছে সবার। যে কিনা পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে। সিনেমার দুই মিনিট ছয় সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত। এসবের মাঝে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে ঘুরে বেড়ায় তারা, মেতে ওঠে আনন্দ-উল্লাসে।

আরও পড়ুন: ইউক্রেন কখনও একা হবে না, সঙ্গে আছি

সিয়াম ও পরীমনি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। বসুন্ধরা নুডুলস নিবেদিত সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা