বিনোদন

কলকাতা যাচ্ছেন ডিপজল

সান নিউজ ডেস্ক: এবার ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল কলকাতা মাতাতে যাচ্ছেন। বুধবার (২১ ডিসেম্বর) নিজ ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: এবার পোশাক নিয়ে ছেলের রসিকতা!

ডিপজল ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জানান, আগামী ২৩ ডিসেম্বর কলকাতার মুর্শিদাবাদ যাচ্ছি। আশা করি সবাই থাকবেন। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শুরু হবে।

মুর্শিদাবাদের জলঙ্গী জোড়তলায় অবস্থিত জলঙ্গী মহাবিদ্যালয়ে অনুষ্ঠান হবে। সেখানে মেগা মিউজিকাল ধামাকা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ডিপজল ছাড়াও বাংলাদেশ থেকে আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী এফ এ সুমন ও শারমীন দীপু।

দাঁইড়পাড়া গোল্ডেন সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানে কলকাতা থেকে পারফর্ম করবেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, রুকমা রায়, মীর অ্যান্ড ব্যান্ডেজ, সুমনা দাস, জি বাংলার সারেগামাপা খ্যাত রাজা রায়, মিলি বোস, দোস্তজী প্রমুখ।

আরও পড়ুন: সর্বকালের সেরা অভিনেতা শাহরুখ

২৩ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ‘মেগা মিউজিকাল ধামাকা’ অনুষ্ঠান। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০, ৫০০ ও ২০০ রুপি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা