ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের সমস্যা সরেজমিনে পরিদর্শন করার পর রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয়, আমাদের নয়।

আরও পড়ুন : যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধীদের বিক্ষোভ

শুক্রবার (৫ মে) রাজ্যের মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ওই মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফারাক্কার সমস্যাটা ফারাক্কার ব্যারেজ থেকে অনেক দিন ধরেই আছে। আমরা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সাথে এবং কেন্দ্রীয় সরকারের সাথে, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, দিল্লির বিষয় এটা। আমাদের নয়। তা সত্ত্বেও আমরা অনেকবার কথা বলেছি।

আরও পড়ুন : অবশেষে রাজমুকুট চার্লসের মাথায়

কিন্তু ওরা আমাদের কোনও সাহায্য তো করেইনি, উপরন্তু ইন্দো-ফারাক্কা বাংলাদেশ যখন জল চুক্তি হয়, সাতশো কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল এলাকাবাসীর উন্নয়নের জন্য। সেই সাতশো কোটি টাকার এক পয়সাও আজ পর্যন্ত আমাদের দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, হয়তো ২০ বছরের বেশি হয়ে গেছে। দেবগৌড়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন জল চুক্তি হয়েছিল।

আরও পড়ুন : রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু

তৃণমূল সভানেত্রী গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প উল্লেখ করে বলেন, ওরা যতটা রাজনীতি নিয়ে মাথা ঘামায়, দাঙ্গা নিয়ে, প্ররোচনা নিয়ে, কুৎসা নিয়ে, অত্যাচার নিয়ে মাথা ঘামায়, মিথ্যে কুৎসা রটায়, সেই মাথা ঘামানোটা যদি সঠিক কাজে ব্যবহার করত তাহলে কিন্তু এই প্রকৃতি রূপসী বাংলা রূপে আরও রূপান্বিত হতে পারত। যেটা তারা দীর্ঘদিন করেনি।

মমতা আজ একশো দিনের কাজ প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, সড়ক নির্মাণের টাকা কেন্দ্রীয় সরকার বাংলাকে দিচ্ছে না বলে সমালোচনা করেন।

আরও পড়ুন : ফারাক্কা ব্যারেজ সমস্যা দিল্লির বিষয়

এসময় গঙ্গা ভাঙন প্রতিরোধে ১০০ কোটি টাকা বরাদ্দ করার কথাও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পর্যটনে মুর্শিদাবাদ জেলা ঢেলে সাজানো হচ্ছে। সমস্যা গঙ্গা ভাঙন। আমি নীতি আয়োগকেও বলেছি। আমি মুখ্যসচিবকেও বলব, ফারাক্কা ব্যারেজ ড্রেজিং করে না। পলি পড়ে যায় একদিকে, আরেকদিকে পানি। দূরে দূরে বাড়ি করবেন। আমি এলাকার মানুষজনকে বলব, নদী থেকে বাড়ি দূরে তৈরি করুন। কমপক্ষে পাঁচ কিলোমিটার দূরে। একটু দূরে তৈরি হলে বাড়ি ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে।

আরও পড়ুন : বাইডেনের উপদেষ্টা ভারতীয় নীরা

গতকাল ৫০ কোটি টাকা সামশেরগঞ্জের জন্য বরাদ্দ করা হয়েছিল, পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। তাই ১০০ কোটি টাকা বরাদ্দ করা হল। রাজ্য পরিবেশ দফতর ৫০ কোটি এবং সেচ দফতরের খাত থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে।

আগামী এক বছরের মধ্যে ১০০ কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র- পার্স টুডে

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা