বিনোদন

এবার পোশাক নিয়ে ছেলের রসিকতা!

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরাকে প্রতিনিয়তই কটাক্ষের শিকার হতে হয়। হাঁটা চলা, পোশাক সবকিছু নিয়েই চলে ঠাট্টা-বিদ্রুপ। তবে কোনো কটাক্ষকে খুব বেশি পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী।

আরও পড়ুন: শত সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তবে এবার ছেলে আরহানের রসিকতার মুখে পড়তে হল মালাইকাকে। রাখা ঢাক না রেখেই মাকে নিয়ে ঠাট্টা করলেন আরহান। মালাইকার পোশাকের তুলনা করলেন ন্যাপকিনের সঙ্গে।

সম্প্রতি মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’-তে দেখা যায় ছেলে আরহানকে। সেখানেই আড্ডা মারছেন মা ও ছেলে। সেখানে মালাইকার পরনে ছিল একটি সাদা ক্রপ টপ, তার সঙ্গে বেইজ রঙে প্যান্ট। সেটা দেখেই হেসে ফেললেন আরহান। মায়ের পোশাককে টেবিলে রাখা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

শুধু তাই নয় ছেলে আরও বললেন, তোমাকে পুরো জেলখানার কয়েদিদের মতো লাগছে।

মালাইকা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সিনেমা নিয়ে পড়াশোনা করছেন। করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজও করছেন। তবে খান পরিবারের পরবর্তী প্রজন্ম আরহানের বলিউডে অভিষেক হবে কবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পেছনে থাকতে স্বচ্ছন্দ আরহানের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা