পূজা চেরি
বিনোদন

মুগ্ধতা ছড়ালেন পূজা!

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। এবার নতুন লুকে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

আরও পড়ুন: হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও

সোমবার (১৯ ডিসেম্বর) তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে তিনি হিজাব পরে আছেন। ছবি প্রকাশ করে তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘নম্রতা মানবতার ফুল’।

পূজাকে এভাবে নতুন লুকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা। তার এ ছবিতে বিভিন্ন রকম মন্তব্য করেছেন ভক্তরা।

আরও পড়ুন: দীপিকার পিছু ছাড়ছে না বিতর্ক

প্রসঙ্গত, সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। জাজের হাত ধরেই যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবি দিয়ে তার একক নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তবে নায়িকা পূজার উত্থান ‘পোড়ামন-২’ ছবি দিয়ে। সিয়ামের বিপরীতে এই ছবিটি পূজাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেই যাত্রাকে রঙিন করে পথ চলছেন এই তরুণী।

অভিনয়-নাচ-গ্ল্যামার দিয়ে তিনি প্রযোজক ও পরিচালকদের মনে আশা জাগিয়েছেন নতুন প্রজন্মের সিনেমায়। বিশেষ করে মশলাদার সিনেমায় তিনি দিনে দিনে হয়ে উঠছেন নির্ভরশীল নায়িকা।

বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। গত ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পূজা অভিনীত নতুন সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমাটি। নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা