বিনোদন

শাহরুখকে পুড়িয়ে মারব

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ-দীপিকার সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয়েছে জটিলতা। কারণ এ গানের দৃশ্যে গেরুয়া বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। সিনেমাটি নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যে শাহরুখকে সামনে পেলে পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু।

আরও পড়ুন : একসাথে পরীমনি-সিয়াম

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন তিনি।

সাধু পরমহংস আচার্য বলেন—‘তারা আমাদের গেরুয়া রংয়ের অপমান করেছে। সুতরাং এই সিনেমা বয়কট করা উচিত। শাহরুখ খান নবীর বিরুদ্ধে কোনো ওয়েব সিরিজ নির্মাণ করেনি। সে সনাতন ধর্মকে অপমান করেছে। সনাতন ধর্মকে অপমান করে তারা অর্থ উপার্জনের উপায় বের করেছে। সনাতন ধর্মের অবমাননা হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি শাহরুখ খানকে সামনে পেলে জীবন্ত পুড়িয়ে মারব।’

‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন— ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’

‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী।

আরও পড়ুন : কলকাতা যাচ্ছেন ডিপজল

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা