সংগৃহীত
বিনোদন

‘নিষ্ঠুর ও উগ্র’ পুলিশ দীপিকা

বিনোদন ডেস্ক: দাউ দাউ করে একটি ঘরে আগুন জ্বলছে; পুড়ছে গাড়ি। পুলিশের একটি গাড়ি পাশে দাঁড় করানো। পাশে পড়ে আছে আহত একদল সন্ত্রাসী। একজনের চুল ধরে তার মুখের ভেতর পিস্তলের নল ঢুকিয়ে হাসছেন দীপিকা পাড়ুকোন।

আরও পড়ুন: অভিমান করল মাহি

পরিচালক রোহিত শেঠি নিজ ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এমন লুকে দেখা যায় দীপিকাকে।

অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির ১ম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। ২ বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে অজয় ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির ৩য় কিস্তি। ‘সিংহম এগেন’ শিরোনামের এই পার্টে এমন রূপে পর্দায় হাজির হবেন দীপিকা।

আরও পড়ুন: নিজের গল্প বলবেন মিথিলা

নেটিজেনরা দীপিকার লুক দেখে প্রশংসা করছেন। শোবিজ অঙ্গনের তারকাও ভূয়সী প্রশংসা করছেন তাকে। স্ত্রীকে এমন রূপে দেখে রণবীর সিং লিখেছেন, ‘আলী রে আলী।’ সঙ্গে জুড়ে দিয়েছেন কিছু আগুনের ইমোজি। তা ছাড়া আলিয়া ভাট, কুনাল কোহলিসহ অনেকে মন্তব্য করেছেন।

অজয়-দীপিকা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন- অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং প্রমুখ। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা