ছবি: সংগৃহীত
বিনোদন

এবার আইটেম গানে ববি

সান নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে দীর্ঘদিন পর আবারও আইটেম গানে দেখা যাবে। আরেফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘মিশন এক্সট্রিম-২’-এ গানটি থাকছে।

আরও পড়ুন: যেখানে অনুমতি সেখানেই সমাবেশ

মূলত এ সিনেমায় ববি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। সেটাই গানের মাধ্যমে ফুটে উঠবে-এমনটাই জানা গেছে। আগামী ৫ ডিসেম্বর গানটির শুটিং হবে। সিনেমাটি পরিচালনা করছেন সানি সানোয়ার।

বর্তমানে এই নায়িকা একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শুটিং শেষ করেছেন রশিদ পলাশের ‘ময়ুরাক্ষি’ ও সৈকত নাসিরের পরিচালনায় ‘পাপ’ সিনেমার। এর মধ্যে ‘পাপ’-এর ডাবিং শেষ করেছেন, ‘ময়ুরাক্ষি’র ডাবিং চলছে।

আরও পড়ুন: বৈঠক হচ্ছে না পুতিন ও বাইডেনের

শামীম আহমেদ রনির পরিচালনায় ‘এবার তোরা মানুষ হ’ নামের একটি সিনেমার ডাবিং বাকি আছে। শীঘ্রই শুরু হবে সৈকত নাসিরের পরিচালনায় ‘বারুদ’ নামে একটি সিনেমার শুটিং। পরিচালক ফুয়াদের পরিচালনায় নাম ঠিক হওয়া আরও একটি সিনেমাও আছে তার হাতে।

এ ছাড়াও তিনি মিনহাজ কিবরিয়ার পরিচালনায় দুটি সিনেমার শুটিং শীঘ্রই লন্ডনে শুরু হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: গুরুতর আহত ফারিন

নিজের ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘এ সময় এসে কাজে ব্যস্ত আছি, এটাও বেশ ভালো লাগার। যেসব সিনেমার কাজ শেষ করেছি বা শুটিং করছি সব ক‘টিরই গল্প এবং আমার চরিত্র দুটিই দারুণ। নতুন সিনেমাগুলোতেও চমক আছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা