ছবি: সংগৃহীত
বিনোদন

ট্রলের মুখে নোরা ফাতেহি

সান নিউজ ডেস্ক: বলিউডের আইটেম গার্ল হিসেবে তুমুল জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি আবারো ট্রলের শিকার হয়েছেন।

আরও পড়ুন: অভিবাসীদের ফেরত পাঠাল সাইপ্রাস

ভারতের জাতীয় পতাকা উল্টো করে ধরে রাখার কারনে তিনি ট্রলের শিকার হয়েছেন। কাতারের দোহায় আল বিদা পার্কে ফিফা ওয়ার্ল্ড কাপের ফ্যান ফেস্টের মঞ্চে এ ঘটনা ঘটে।

দোহায় ফ্যান ফেস্টের মঞ্চে নোরা ফাতেহির ভিডিওতে পারফরম্যান্সের পর জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে নোরাকে। ভুলবশত জাতীয় পতাকা উল্টো করে ধরে ফেলেন। সেখানে উপস্থিত নোরা ফাতেহিকে ‘জয় হিন্দ’ বলে স্লোগান দিতেও শোনা গেছে। আর এটিকে জাতীয় পতাকার অবমাননা বলেই মনে করছেন নেটিজেনরা।

আরও পড়ুন: জামালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নোরার ভিডিওর নিচে এসে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ লেখেন, ‘তেরঙ্গা (ভারতের পতাকা) ঠিক সে ধরো’। আর একজন লিখেছেন, ‘ভারতীয় পতাকা উল্টো করে কেন ধরেছেন ম্যাডাম।’ কারোর মন্তব্য, ‘নাচ করতে গেছেন তো ওটাই করুন, জাতীয় পতাকার অবমাননা করবেন না।’

প্রসঙ্গত, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর মিউজিক ভিডিও ‘লাইট দ্য স্কাই’ এ দেখা গেছে নোরাকে। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল মিউজিক ভিডওটি। যেখানে নোরা ছাড়াও দেখা গিয়েছিল ইয়েমেনের গায়িকা বালকিস ফাথি, মরোক্কান পপ গায়িকা মানাল, ইরাকের গায়িকা রিয়াদকে।

আরও পড়ুন: ওজন কমানোর কৌশল


সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা