বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল (ফাইল ফটো)
বিনোদন
পাঁজরে ফাটল, কনুই ভেঙেছে

জুবিন নটিয়াল হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে

বৃহস্পতিবার (১ ডিসেম্বরে) সকালে সিঁড়ি থেকে পড়ে এই শিল্পীর কনুই ভেঙে গেছে।

এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন জুবিন। তারপর দ্রুত তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জুবিনের কনুই ভেঙে গেছে, পাঁজরে ফাটল ধরেছে, মাথায় অল্প আঘাত পেয়েছেন। তার ডান হাতে অস্ত্রোপচার করা হবে।

আরও পড়ুন : না ফেরার দেশে ক্রিস্টিন ম্যাকভি

তবে সংগীতশিল্পী জুবিন তার শারীরিক অবস্থা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

বলিউড চকোলেটবয় খ্যাত শহিদ কাপুর-কিয়ারা আদভানি অভিনীত ‘কবীর সিং’ সিনেমার ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ এ গানটি যার কণ্ঠে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে তিনি আর কেউ নন—সংগীতশিল্পী জুবিন নটিয়াল।

আরও পড়ুন : রুক্মিণী মৈত্র আহত

প্রসঙ্গত, তার গাওয়া ‘লুট গায়ে’, ‘সমান্দার মে’, ‘হামনাভা মেরে’-এর মতো অনেক গানই উপহার দিয়েছেন এই শিল্পী।

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা