ছবি: সংগৃহীত
বিনোদন

না ফেরার দেশে ক্রিস্টিন ম্যাকভি

সান নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় পপ তারকা ক্রিস্টিন ম্যাকভি মারা গেছেন।

আরও পড়ুন: এইডসে মারা গেছেন ২৩২ জন

বুধবার (৩০ নভেম্বর) সকালে হাসপাতালে ৭৯ বছর বয়সে তার মৃত্যু ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্লিটউড ম্যাক ব্যান্ডের পক্ষ থেকে ম্যাকভির মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ক্রিস্টিন ম্যাকভির পরিবারের পক্ষ থেকে ফেসবুকে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, গতকাল সকালে হাসপাতালে মারা গেছেন ক্রিস্টিন ম্যাকভি। এ সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন।

তা ছাড়াও ফ্লিটউড ম্যাক ব্যান্ডের পক্ষ থেকেও ম্যাকভির মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ ও হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ব্যাংকে ৯০ বছরের নারীর ধর্মঘট

১৯৭০ সালে ফ্লিটউড ম্যাকে যোগ দেওয়ার পর দ্রুতই ব্যান্ডটির প্রাণভোমরা হয়ে ওঠেন ম্যাকভি। ‘লিটল লাইস’, ‘এভরিহয়ার’, ‘ডোন্ট স্টপ’, ‘সে ইউ লাভ মি’, ‘সংবার্ড’-এর মতো বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে রয়েছে তার নাম।

সত্তর ও আশির দশকে ফ্লিটউড ম্যাক ছিল সারা দুনিয়ার অন্যতম সেরা রক ব্যান্ড। ১৯৭৭ সালে মুক্তি পায় ব্যান্ডের অ্যালবাম ‘রিউমারস’, যা তৈরি হয় ম্যাকভিসহ ব্যান্ডের আরো দুই যুগলের বিচ্ছেদের প্রেরণায়। চার কোটির বেশি বিক্রি হওয়া অ্যালবামটিকে সর্বকালের ব্যবসাসফল অ্যালবামগুলোর একটি বলে মনে করা হয়।

আর ম্যাকভি ১৯৬৯ সালে ব্যান্ড সহকর্মী জন ম্যাকভিকে বিয়ে করার পর ব্যান্ডে যোগ দেন। তবে সাত বছর পর তাদের সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদ হলেও তাদের মধ্যে পেশাদারি সম্পর্ক বজায় ছিল।

১৯৭৬ সালে জন ম্যাকভির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় ক্রিস্টিন ম্যাকভির। ১০ বছর সিঙ্গেল থাকার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। ২০০৩ সালে এ সংসারের ইতি টানেন এই জনপ্রিয় পপ গায়িকা।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা