ছবি: সংগৃহীত
বিনোদন

সুরের সন্ধানে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’

সান নিউজ ডেস্ক : সঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শোর অন্যতম প্ল্যাটফর্ম ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ আবারও শুরু হতে যাচ্ছে। ২০০৮ সাল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সংগীতশিল্পীদের সারা বিশ্বের কাছে নিয়ে যেতে এই প্ল্যাটফর্মটি কাজ করছে।

আরও পড়ুন : সুপারস্টার জিতের জন্মদিন

আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক অডিশন রাউন্ড দিয়ে শুরু হতে যাচ্ছে এই শো। পর্যায়ক্রমে বিভাগ এবং তারিখ চ্যানেল আইয়ের পর্দায় ঘোষণা করা হবে।

এ বছর বিচারক প্যানেলে থাকছেন দেশের তিন গুণী শিল্পী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এছাড়াও প্রাথমিক অডিশন রাউন্ড থেকেই থাকবে বিভিন্ন চমক।

আরও পড়ুন : হিন্দি সিনেমায় জয়া আহসান

মঙ্গলবার (২৯ নভেম্বর) চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সভাপতি উদ্যোক্তা উন্নয়ন উইং ঐক্য ফাউন্ডেশন মিসেস শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা।উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। সংবাদ সম্মেলনের পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ।


সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর জানান, ‘বিরতির পর অনেক অনেক চমক নিয়ে আসছে এই রিয়েলেটি শো। এর সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন এবং যারা আগামী সেরাকণ্ঠের এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন তাদের জন্যও আগাম অভিনন্দন।’

আরও পড়ুন : মমি তৈরি শেষ হলেই মৃত্যু!

রুনা লায়লা বলেন, ‘যারা এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করতে চায় তাদের অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আশা করি এবারের আয়োজনটি বেশ চমকপ্রদ হবে।’

রেজওয়ানা চৌধুরীর বন্যার কথায়, ‘সেরাকণ্ঠের মাধ্যমে যারা এবার বেরিয়ে আসবে আশা করছি তারা হবে দেশসেরা শিল্পী। এই অনুষ্ঠানের বিচারক প্যানেলে নাম থাকায় আমি সম্মানিত বোধ করছি।’

আরও পড়ুন : আর ভুল করা যাবে না

আয়োজনের সপ্তম সিজনটির স্পন্সর হিসেবে আছে ঐক্যডটকমডটবিডি। ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭’ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘এবারের প্রতিযোগিতায় কোনো বয়স নির্ধারণ নেই। গান গাইতে পারে ছোটবড় যে কোনো বয়সীরা অংশ নিতে পারবে।’

তিনি পুরো অনুষ্ঠানটির যাবতীয় কার্যক্রমের আরও বিস্তারিত তুলে ধরেন। জানান, এবার উত্তর আমেরিকায়ও রিয়েলিটিঅনুষ্ঠিত হবে। এবারের আয়োজন উপস্থাপনা করবেন মারিয়া নূর।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা