বিনোদন

গালাগালি দেবেন না

সান নিউজ ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরেই একেবারে অন্য রূপে ফিরে এসেছিলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেমন বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি সেরকমই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই ছবির গান থেকে শুরু করে সংলাপ ও প্রসেনজিতের অভিনয়।

আরও পড়ুন : জঙ্গিদের নিয়ে আমরাও উদ্বিগ্ন

‘মিডিয়ার কভারেজে কে থাকবে? হোর্ডিং জুড়ে কে থাকবে? শুক্রবারের পর্দায় কে থাকবে? আমি। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি।’ ২০১০ সালে মুক্তি পাওয়া ‘অটোগ্রাফ’ ছবির জনপ্রিয় সংলাপ এটি।

সেই সংলাপ এতটাই জনপ্রিয়তা পায় যে এই ছবির পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই কার্যত সবাই বলতে থাকেন যে তিনিই ইন্ডাস্ট্রি। এমনকি খবরেও তাকে দাগিয়ে দেওয়া হয় যে তিনিই ইন্ডাস্ট্রি। তবে পর্দার বাইরে বা সংলাপের বাইরে তিনি নিজেকে কখনোই ইন্ডাস্ট্রি বলে ভাবেননি বলে দাবি প্রসেনজিতের।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওর শুরুতেই প্রসেনজিতের গলায় শোনা যায় অটোগ্রাফের সেই জনপ্রিয় সংলাপ। কিন্তু তারপরেই প্রসেনজিৎ ক্ষমা চেয়ে দর্শকের উদ্দেশে বলেন যে এ কথা তিনি কখনোই বলেননি।

প্রসেনজিৎ বলেন, ‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বলিনি। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, এটা অটোগ্রাফ ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের লেখা। সত্যি করে বিশ্বাস করুন। যেভাবে আমি কেঁদে বলি যে আমি চুরি করিনি সেভাবেই আমি কেঁদে কেঁদে বলছি, বিশ্বাস করুন আমি ইন্ডাস্ট্রি বলিনি, আমাকে এত গালাগালি দেবেন না প্লিজ।’

আরও পড়ুন : আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রসেনজিৎকে ইন্ডাস্ট্রি বলায় চটেছিলেন চিরঞ্জিৎ। এক টক শোয়ে প্রসেনজিৎতে ইন্ডাস্ট্রি বলে উল্লেখ করায় তিনি উত্তরে বলেন, ‘প্রসেনজিৎ একা ইন্ডাস্ট্রি হলে আমি, তাপস কী ছিলাম!’ মূলধারার ছবি থেকে চিরঞ্জিৎ ও তাপস পাল বিরতি নিলেও এখনও সেখানে রাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি একা ইন্ডাস্ট্রি না হলেও তিনি অচিরেই হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির অভিভাবক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা