ছবি: সংগৃহীত
বিনোদন

গুরুতর আহত ফারিন

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। রাজধানীর একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে ওঠতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

রাজধানীর কুড়িলের একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে আহত হন এ অভিনেত্রী । এসময় তার বাবা সঙ্গে ছিলেন। এ দুর্ঘটনা ঘটে মার্কেটের নিচতলা থেকে দোতলায় ওঠার সময় চলন্ত সিঁড়িতে । চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে।

আঘাতে তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি তার পায়ের মাংসে ঢুকে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। ফারিণের দুই পা এতে ভীষণ জখম হয়েছে। আহত হওয়ার পরপরই তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ফারিণের ছোটপর্দায় অভিষেক হয় ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন।

২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ওই বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তার অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’ ও ‘সরি স্যার’ উল্লেখযোগ্য। এ মাসেই “আরও এক পৃথিবী” দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তার। কিন্তু ছবিটির মুক্তি পিছিয়ে গেছে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা