সংগৃহীত ছবি
বিনোদন

ট্রলের জবাব দিলেন মিমি 

বিনোদন ডেস্ক: এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৫টি ছবি এবং এর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা। ‘তুফান’ মুক্তির পরে সারাদেশে ছবিটি নিয়ে দর্শকের সাড়ায় মুগ্ধ সিনেমা সংশ্লিষ্ট সকল মহলের মানুষ।

আরও পড়ুন: বিশেষ সম্মানে ভূষিত হচ্ছেন কিং খান

এবার বাংলাদেশের পর ভারতে মুক্তি পাচ্ছে ‘তুফান’। তার আগে ৪ জুলাই কলকাতায় ছবির প্রচারে হাজির ছিলেন শাকিব খান। ছবির প্রচারে তার সঙ্গে দেখা গেল মিমি চক্রবর্তীকেও।

ট্রলকারীদের জবাবে মিমি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল না করে বাস্তবেই বাংলা ছবির পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও বাঙালি তারকা বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দিতে কথা কথা বললে তাদেরকে ট্রল হতে হয়।

আরও পড়ুন: সবুজের রাজ্যে পরীমণি

মিমি বলেন, একটা ছোট্ট কথা বলি, আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কিংবা ইংরেজি শব্দ ব্যবহার করি, তাহলে আপনারাই সেই পোস্টের নিচে গিয়ে লিখবেন, উম…হিন্দিতে কথা বলছে, উম ইংরেজিতে কথা বলছে। কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? যারা একথা বলেন, তারা গিয়ে হলে দাঁড়িয়ে কিন্তু বাংলা ছবি দেখেন না। তাদের সকলকে বলব, কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন। তাহলেই বাংলা সিনেমা এগোতে পারবে।’

তবে বাংলা ছবি নিয়ে আশাবাদী শাকিব-মিমি। তাদের আশা একদিন বাংলা ছবিও হাজার কোটি টাকার ব্যবসা করবে। এদিন 'তুফান'-এর প্রচারে উরা ধুরা গানে একসঙ্গে নেচে তাক লাগিয়েছেন। এদিন প্রচারের ফাঁকে মিমিকে সুপারস্টারের তকমা দেন শাকিব।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা