সংগৃহীত ছবি
বিনোদন

রুক্মিণীর জন্মদিনের পার্টিতে সৌরভ

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বুমেরাং’ ছবি। ছবির প্রচারে গত কয়েক সপ্তাহ ব্যস্ত ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

আরও পড়ুন: প্রাক্তন বরের প্রশংসায় শোলাঙ্কি

বৃহস্পতিবার (২৭ জুন) রুক্মিণীর জন্মদিন। বিশেষ দিনটি কী ভাবে কাটাচ্ছেন তিনি।

তাদের জীবনের এই বিশেষ দিনটি প্রিয় মানুষ এবং বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করে কাটালেন অভিনেত্রী। আর তার জন্মদিনের পার্টির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দেব। তার মধ্যে একটি ছবিতে দেখা যায় দেব-রুক্মিণীর সঙ্গে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

পার্টিতে যাওয়ার পরে দেব-রুক্মিণীর সঙ্গে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখেছেন। এ ছাড়াও সেই ছবিতে পরিচালক রাজা চন্দ ও তার স্ত্রী পিয়ান সরকারকেও দেখা গেছে। ছবিতে রুক্মিণীর পরনে ছিল লাল গাউন। দেবের পরনে ছিল সাদা চাইনিজ নেক শার্ট ও সাদা ট্রাউজার। দেবের সঙ্গে সৌরভের সখ্য কারও অজানা নয়। সেই সূত্রেই তিনি রুক্মিণীর জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: বিয়ে করলেন চমক

রুক্মিণীর জন্মদিনের পার্টিতেও পনিটেল বাঁধা লুকে দেখা গেল দেবকে। অনুরাগীরা তার এই হেয়ারস্টাইলের প্রশংসাও করেছেন। অনুরাগীদের মাঝে নজর কাড়ল দেব-রুক্মিণীর খুনসুটির মুহূর্ত। আবার রুক্মিণীর মায়ের সঙ্গে আদুরে ছবিও পোস্ট করলেন সুপারস্টার। অভিনেত্রীর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন দেবের মা।

রুক্মিণী মৈত্রকে শেষবার জিতের সঙ্গে বুমেরাং ছবিতে দেখা গিয়েছে। আগামীতে তাকে নটী বিনোদিনী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবি তো আছেই। সেখানেও একেবারে নতুন লুকে ধরা দেবেন দেব প্রেয়সী।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা