সংগৃহীত ছবি
বিনোদন

ডিগবাজিতে আহত জায়েদ খান

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বিভিন্ন কারণে ভাইরাল হয়ে সংবাদের শিরোনামে আসেন তিনি। সম্প্রতি নেট দুনিয়ায় ডিগবাজি দিয়ে ভাইরাল হন জায়েদ খান। এরপর থেকে যেখানেই যান ডিগবাজি দিয়ে দর্শকদের বিনোদিত করেন এই নায়ক।

আরও পড়ুন : বিদায় রাসেলস ভাইপার

এবার ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে তিনি মরুর দেশ দুবাইয়ে অবস্থান করছেন। সেখানকার এক সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে হোটেলে নিয়ে যাওয়া হয় তাকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জায়েদ সমুদ্র সৈকতে ডিগবাজি দিচ্ছেন। হঠাৎই তিনি কোমরে ব্যথা পান এবং থমকে যান।

আরও পড়ুন : বিয়ে করলেন সোনাক্ষী-জহির

এ বিষয়ে জায়েদ খান বলেন, এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে। বেশি মারতে গিয়েই তো এই অবস্থা। নিরাশ হবেন না। তারপরও আমি ডিগবাজি দেবো।

প্রসঙ্গত, ঈদুল ফিতরে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প এটি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেভাবে সিনেমাটি দর্শক দেখেনি। বর্তমানে বিদেশের মঞ্চে নেচে গেয়েই ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা