রুনা খান
বিনোদন

রুনা খানের চমক!

সান নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। এবার নতুন লুকে সামনে এলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ব্রাজিলের একাদশে বড় পরিবর্তন

রেড বিউটি অ্যান্ড সেলুনের মডেল হয়েছেন রুনা। নেটিজেনদের দৃষ্টি কেড়েছে রুনার ফটোশুটের ছবিগুলো।

তিনি বলেন, আমি তো নাচ-গানের সিনেমায় কাজ করতে পারবো না। ওই ধরনের সিনেমায় আমি মানানসই না। তবে গল্পনির্ভর চলচ্চিত্রে অবশ্যই কাজ করতে চাই । হয়তো সবকিছু চূড়ান্ত হলে নতুন কিছু কাজে আমাকে দেখা যাবে।

সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোধ’-এ রুনার ‘দীপ্তি’ চরিত্রটি ব্যাপক প্রশংসিত হয়। দীর্ঘ ১৪ বছর পর অমিতাভের পরিচালনায় কাজ করেন রুনা খান।

অমিতাভ রেজার নির্মাণে একটি টেলিকমের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে রুনা খান পরিচিতি পান। রুনা খান নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।

আরও পড়ুন: অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে

রুনা খান বলেন, ‘জনপ্রিয়তাটা ভালো লাগে। কিন্তু এর জন্য আমার ভেতরে কোনো অস্থিরতা নেই। দেখুন, আমি মাসে গড়ে ৫/৬ দিন কাজ করেছি। যখন খুব ব্যস্ত সময় কাটিয়েছি, সে সময়ও আমি মাসে ১৫ দিনের বেশি ডেট দিইনি। হ্যাঁ, এখন এটা অনেকেই বলতে পারেন যে, আমার শুধু অভিনয় করে সংসারটা চালাতে হয় না। আমি এদিক থেকে লাকি। আমি আমার কাজের বাইরে, নিজের সংসার আর সন্তানের সাথে দামি কিছু সময় কাটানোকে অনেক জরুরি মনে করি।’

‘বোধ’-এর পরবর্তী সিরিজে কাজ করবেন কি-না এমন প্রশ্নে রুনা খান বলেন, ‘এসব ব্যাপারে আমরা এখনও কিছু জানি না। নির্মাতা ভালো বলতে পারবেন।’

এ সময়ের চলচ্চিত্রের দর্শক সাফল্য প্রসঙ্গে রুনা আরও বলেন, আমাদের এই দেশে এত এত ক্রাইসিসের ভেতরে যে কিছু ছবি দারুণভাবে আলোচনায় আসছে, এটাই আমাদের জন্য বড় পাওয়া। এ সময়ের নির্মাতাদের হাত ধরে আমাদের চলচ্চিত্র দারুণ এক্টা অবস্থানে যাবে বলে আমার বিশ্বাস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা