সংগৃহীত
লাইফস্টাইল

স্পাইসি চিকেন স্টিকের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বৃষ্টিভেজা সন্ধ্যায় ভাজা পোড়া খেতে সবাই বেশ পছন্দ করেন। সেটা যদি হয় চিকেনের তৈরি কোনো আইটেম তাহলে তো কথাই নেই। রেস্টুরেন্টে গিয়ে হয়তো স্পাইসি চিকেন স্টিক খেয়েছেন অনেকেই। মজার এ খাবারটি কিন্তু ঘরেও তৈরি করতে পারেন খুব সহজেই।

আরও পড়ুন: প্রেশার কমে গেলে করণীয়

তৈরি করতে যা যা লাগবে:

চিকেন লম্বা করে কাটা ২৫০ গ্রাম (বোনলেস), আদা রসুন বাটা ১ টেবিল-চামচ, ময়দা কোয়ার্টার কাপ, কাঁচা মরিচ বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, ডিম ১টা, টোস্টের গুঁড়া ১ কাপ, সয়াসস ১ টেবিল-চামচ, ক্রাম পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

টোস্টের গুঁড়ায় প্রথমে মরিচ গুঁড়া মিশিয়ে রাখতে হবে। মুরগির সাথে ক্রাম ছাড়া সব একসঙ্গে দিয়ে মাখিয়ে নিতে হবে। আধা ঘণ্টা পর ক্রাম মাখানো মাংস জড়িয়ে গরম ডুবো তেলে ভেজে নিলেই তৈরী স্পাইসি চিকেন স্টিক। এবার সাসলিকের কাঠিতে গেঁথে পরিবেশন করুন গরম গরম স্পাইসি চিকেন স্টিক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা