ছবি : সংগৃহিত
বিনোদন

প্রেম নিবেদন করলেন নোরা!

বিনোদন ডেস্ক : গাছগাছালি ঘেরা পুরোনো এক সেতুর নিচে লাল মাটির পথ। কালো রঙের স্যুট, সাদা জুতো ও টুপি পরা অক্ষয় কুমার। সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে সারা শরীর রোদের আলোয় ঝিলিমিলি করছে নোরার।

আরও পড়ুন : ফের এক ছাদের নিচে শাকিব-অপু!

‘সেলফি’ ছবির ‘কুড়িয়ে নি তেরি’ গানের তালে পা মিলিয়ে সেখানেই আবেদময়ী স্টাইলে নাচলেন ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহি এরপর অক্ষয়ের সাথে কণ্ঠলগ্না হয়ে করলেন প্রেম নিবেদন!

এমনই একটি ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘নোরা যেকোনো পরিস্থিতিতে নিমেষে আগুন জ্বালাতে পারে। তুমি কি পারো?’ সেখানেই কয়েকজন মন্তব্য করে লিখেছেন, ‘টুইঙ্কেলকে (অক্ষয়ে স্ত্রী) বলেছেন, এ কথা?’

এমন প্রশ্নের উত্তরে টুইঙ্কল খান্না লেখেন, ‘আচ্ছা, এ কথা!’ পরবর্তীতে বিষয়টি নিয়ে ভক্তরাও বেশ মজা করেন। তবে এ বিষয়ে অক্ষয় আর কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন : আবেদনময়ী রাইমার রুপের রহস্য!

‘কুড়িয়ে নি তেরি’ গানটি রিক্রিয়েট করেছেন তানিষ্ক বাগচী। গেয়েছেন প্রোফেসি এবং জাহরা খান। গানটি ২০১৮ সালে মুক্তি পাওয়া দ্য প্রোফেসির ‘ভাইব’ গানের রিমেক ভার্সন।

প্রসঙ্গত, আগামী ২৪ ফ্রেব্রুয়ারি মুক্তি পাবে রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ ছবিটি। এটি মালায়ালাম ‘ড্রাইভিং লাইসেন্স’ ছবির হিন্দি রিমেক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়ানা পেন্টি।

আরও পড়ুন : ফোনে বানানো সিনেমা কুড়াচ্ছে প্রশংসা

ছবিতে অক্ষয় একজন প্রখ্যাত অভিনেতার চরিত্রে আর ইমরান হাশমিকে দেখা যাবে পুলিশ অফিসারের ভূমিকায়।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা