সংগৃহীত
লাইফস্টাইল

চাওমিন তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: চিকেন, চিংড়ি আর বিভিন্ন সবজি দিয়ে রান্না করা মিক্সড চাওমিন খেতে ভালোবাসেন না এমন লোক কমই আছে। রেসিপি শিখে নিলে খুব সহজেই ঘরে বসে রান্না করা সম্ভব এই চাওমিন। রেস্টুরেন্টের স্বাদ তখন ঘরেই পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক চাওমিন তৈরির রেসিপি-

আরও পড়ুন: কাঁচা আমের টক ডাল রেসিপি

তৈরি করতে যা লাগবে

বোনলেস চিকেন- ২ কাপ, চিংড়ি- ১.৫ কাপ, ক্যাপসিকাম- ১ কাপ, রসুন কুচি- ২ টেবিল চামচ, আদা কুচি- ১ টেবিল চামচ, বাঁধাকপি- ১/২ কাপ, গাজর- ১/২ কাপ, পেঁয়াজ পাতা কুচি- ১/২ কাপ, কাঁচা মরিচ- ৫-৬টি, নুডলস সেদ্ধ- ১ প্যাকেট, লবণ- পরিমাণমতো, গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো, অ্যারোম্যাট পাউডার- পরিমাণমতো, সয়া সস- ২ টেবিল চামচ, ভিনেগার- ১ টেবিল চামচ, চিলি সস- ১/২ কাপ, সিজুয়ান সস- ১/২ কাপ, টমেটো কেচাপ- ১/২ কাপ, অয়েস্টার সস- ১ টেবিল চামচ।

আরও পড়ুন: চিংড়ি দিয়ে শাপলার রেসিপি

যেভাবে তৈরি করবেন:

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম হলে তাতে আদা-রসুন কুচি দিয়ে দিতে হবে। তারপর চিকেন আর চিংড়ি দিয়ে নেড়েচেড়ে রান্না করতে হবে। রান্না হতে হতে তাতে ভেজিটেবল দিয়ে দিতে হবে। কাঁচা মরিচ, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিকে হবে। এবার আরোম্যাট পাউডার দিয়ে নেড়েচেড়ে সব কিছুক্ষণ রান্না করতে হবে। এবার নুডলস দিয়ে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সয়া সস, চিলি সস, সিজুয়ান সস, টমেটো কেচাপ, অয়েস্টার সস, ভিনেগার দিয়ে সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নামিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা