ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

প্রেশার কমে গেলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : মানবদেহ সুস্থ রাখতে দেহের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপের মাত্রা হলো ১২০-৮০।

আরও পড়ুন: বার্ন-আউট কী?

৯০-৬০ হলে সেটা লো ব্লাড প্রেশার বলে। প্রেশার খুব বেশি কমে গেলে কিডনি, হৃৎপিণ্ড ও মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত পরিশ্রম, ভয়, দুশ্চিন্তা ও স্নায়ুর দুর্বলতার অধিকাংশ ক্ষেত্রে এমনটা হতে পারে।

প্রেশার কমে যাওয়ার লক্ষণগুলো হল-

ক্লান্তি, অবসাদ, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড় করা, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে আসা, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট, অতিরিক্ত ঘাম, ডায়রিয়া, অনেক বেশি বমি হওয়া ইত্যাদি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রথম ৬ মাস হরমোনের প্রভাবে প্রেশার কমে যেতে পারে।

আরও পড়ুন: নারীর যেসব খাবার হাড় ভালো থাকবে

হঠাৎ প্রেশার কমে গেলে কী করবেন?

(১) লবণ-পানি:

হঠাৎ প্রেশার কমে গেলে এক গ্লাস পানিতে ২ চা-চামচ চিনি ও ১-২ চা-চামচ লবণ মিশিয়ে খেয়ে নিতে হবে। কারণ লবণে সোডিয়াম থাকে, তাই এটি রক্তচাপ বাড়াতে কাজ করে।

(২) কফি:

প্রেশার বাড়াতে কফি দারুণভাবে কাজ করে। স্ট্রং কফি, হট চকোলেট ও ক্যাফেইন রয়েছে এমন যেকোনো পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়াতে কাজ করে। সকালে ভারী নাস্তা করার পর ১ কাপ কফি খেয়ে নেবেন। এতে উপকার পাবেন।

আরও পড়ুন: উপুড় হয়ে ঘুমালে যা হয়

(৩) পুদিনা পাতা:

পুদিনা পাতাতে রয়েছে দুর্দান্ত উপকারিতা। এ পাতায় থাকে ভিটামিন ‘সি’, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান। এগুলো দ্রুত ব্লাড প্রেশার বাড়ানোর পাশাপাশি দূর করে মানসিক অবসাদও। পুদিনা পাতার সাথে মধু মিশিয়ে খেলেও উপকার পাবেন।

(৩) বিটের রস:

বিটের রস হাই ও লো প্রেশার ২ ক্ষেত্রেই সমান উপকারী। এটি রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে। রক্তচাপজনিত সমস্যা থাকলে ৭ দিন বিটের রস খেলেই উপকার পাবেন। পেশ্রার কমে গেলেও ৫টি কাঠবাদাম ও ১৫-২০টি চিনাবাদাম খেতে পারেন।

আরও পড়ুন:

(৩) যষ্টিমধু:

প্রাচীনকাল থেকেই যষ্টিমধু বিভিন্ন রোগের মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ প্রেশার কমে গেলেই এককাপ পানিতে ১০০ গ্রাম যষ্টিমধু মিশিয়ে রেখে দিন। ২-৩ ঘণ্টা পর পানিটুকু খেয়ে নিন। এতে প্রেশার বেড়ে যাবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা