বিনোদন

আইনজীবীর সাথে প্রেমে জড়িয়েছেন জনি ডেপ

সান নিউজ ডেস্ক : সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘিরে কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে হলিউড অভিনেতা জনি ডেপকে। অবশ্য স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় শেষ পর্যন্ত জেতেন ডেপ। মামলার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এলো জনি ডেপের নতুন প্রেমে পড়ার খবর।

আরও পড়ুন : সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাই

সাবেক স্ত্রী আম্বার হার্ডের কিন্তু কার সঙ্গে প্রেম করছেন জনি, সেটা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রেমিকার নাম। লন্ডনের আইনজীবী জোয়েল রিচের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জনি।

তবে সেসব এখন অতীত। অতীত ভুলে নতুন পথে পা রেখেছেন জনি ডেপ। হলিউডের এই অভিনেতা এবার প্রেমে পড়েছেন এক আইনজীবীর। তার নাম জোয়েল রিচ।

সাবেক স্ত্রীর ব্রিটেনের যে মামলায় জনি হেরে গিয়েছিলেন, সেই মামলায় তার আইনজীবী ছিলেন এই জোয়েল।

মামলা হারলেও তার প্রভাব যে জনি আর জোয়েলের ব্যক্তিগত সম্পর্কে পড়েনি তার প্রমাণ, তাদের প্রায় দু’বছরের সম্পর্ক। ২০২০ সালে ব্রিটেনের ওই মামলায় হেরে গিয়েছিলেন জনি। জোয়েলের সঙ্গে সম্পর্কে সেখানেই শেষ হতে পারত। কিন্তু তা হয়নি। জনি এবং জোয়েল দু’জনেই যোগাযোগ রেখেছেন। তবে কাছাকাছি এলেও জনি আর জোয়েলের খাতায় কলমে এক হওয়ার সম্ভাবনা এখনই নেই।

দুই সন্তানের জননী জোয়েল এখনও বিবাহিত। তার বিচ্ছেদের মামলার কোনো সুরাহা হয়নি এখনও। তবে তার পরও জনি-জোয়েলকে বহু বার একসঙ্গে দেখা গেছে। এমনকি অ্যাম্বারের বিরুদ্ধে সাম্প্রতিক যে মামলায় জনি জিতলেন, তার অধিকাংশ শুনানিতেই হাজির ছিলেন জোয়েল। জনির আইনজীবীদের দলের এক জন না হয়েও তিনি শুধু জনির পাশে দাঁড়াতেই ছিলেন আদালতে। \

আরও পড়ুন : ২০ কোটি মুসলমান নিপীড়নের শিকার

এক মাস আগেই আইনজীবী ক্যামিলার সঙ্গে জনি ডেপের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল হলিউডে। তবে সেই জল্পনা উড়িয়ে ক্যামিলা জানিয়ে দেন, তিনি জনির ভালো বন্ধু এবং শুভানুধ্যায়ী হতে পারেন কিন্তু প্রেমিকা নন। তার নিজের প্রেমিক রয়েছেন। তাকে নিয়েই তিনি খুশি। ক্যামিলা অবশ্য জোয়েলের কথা বলেননি। যেমন এ ব্যাপারে মুখ খোলেননি অভিনেতা নিজেও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা