ছবি: সংগৃহীত
বিনোদন

চুম্বনে মগ্ন সিদ্ধার্থ-জ্যাকুলিন!

সান নিউজ ডেস্ক: পরিচালক ‘কাট’ বলার পরেও চুম্বন থামাননি বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।

আরও পড়ুন: সিনেমা দেখে আইফোন জেতার সুযোগ

এ জেন্টলম্যান সিনেমাটি বক্স অফিসের হিসেবে একেবারে সাদামাটা একটা সিনেমা। কিন্তু অনেকের কাছে সিনেমাটা স্মরণীয় হয়ে আছে এর একটি চুম্বনের দৃশ্যের জন্য।

শুটিংয়ের সময় এতই গভীরভাবে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন সিদ্ধার্থ এবং জ্যাকুলিন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তাদের চুম্বন থামেনি।

এ সিনেমার একটি গানে সিদ্ধার্থ, জ্যাকুলিনের চুম্বনের দৃশ্যটি ছিল। গানটিতে বলিউডের এই তারকা জুটির আরও অনেক রোম্যান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্য ছিল। পরিচালকদের দাবি, দু’জন চুম্বনে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, একেই বলিউডের দীর্ঘতম চুম্বন বলা যায়। কাট বলা হলেও তা নাকি শুনতেই পাননি নায়ক-নায়িকা।

আরও পড়ুন: ঐশ্বরিয়াকে নিয়ে মুখ খুললেন সালমান!

সংবাদমাধ্যমে পরিচালকরা বলেছেন, আমরা ওদের কাট বলছিলাম। কিন্তু সিদ্ধার্থ আর জ্যাকুলিন এই দৃশ্যে এতই ডুবেছিলেন যে, আমাদের কথা শুনতেই পাননি। এটাই বলিউডের সবচেয়ে লম্বা চুম্বন দৃশ্য হয়ে গেছে।

জ্যাকুলিনের প্রতি মুগ্ধতা গোপন করেননি সিদ্ধার্থও। তিনি বলেছেন, এই গানটি ছবিতে খুব গুরুত্বপূর্ণ সময়ে রাখা হয়েছিল। যখন ছবির দুই প্রধান চরিত্র একে অপরকে ভরসা করতে শুরু করেছে। তাই গানে সেই গাঢ় প্রেমের অনুভূতি ফুটিয়ে তোলার প্রয়োজন ছিল। আর জ্যাকুলিন তো খুবই ‘হট’। এই গানে ওকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল।

অনুভূতি লুকিয়ে রাখেননি জ্যাকুলিনও। এই গান নিয়ে পরে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং তিনি যথেষ্ট উপভোগ করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা