ছবি: সংগৃহীত
বিনোদন

বিয়ে করতে যাচ্ছেন সামান্থা

সান নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও বিয়ে করছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও অভিনেত্রী এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।

এর আগে ২০২১ সালে অক্টোবরে সামান্থা ও অভিনেতা নাগা চৈতন্যের বিচ্ছেদ হয়। এক যৌথ বিবৃতিতে ডিভোর্সের ঘোষণা দেন তারা। এরপর থেকে একাই আছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সাধগুরু জগদীশ বাসুদেবকে নিজের গুরু মনে করেন সামান্থা। তার পরামর্শ মেনেই সব কাজ করেন। এই আধ্যাত্মিক গুরু সামান্থাকে আবারও বিয়ে করার পরামর্শ দিয়েছেন। সামান্থাও নাকি তাতে সম্মতি জানিয়েছেন।

এর আগে সামাস্থার সাবেক স্বামী দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় নাগার বিপরীতে ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়।

সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। আর ২০২১ সালের ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন দুজন।

এদিকে, সম্প্রতি শোনা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সামান্থা। চিকিৎসকের পরামর্শে জনসম্মুখে আসা থেকে বিরত রয়েছেন তিনি। এমনকি অসুস্থতার কারণে তার পরবর্তী একটি সিনেমার শুটিংও স্থগিত রেখেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা